শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার
বশিরুল ইসলাম:
প্রকাশ: সোমবার, ১৬ জুন, ২০২৫, ১২:১২ পিএম |

কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে বিদেশী পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার কুমিল্লায় সেনাবাহিনী ও র‌্যাব যৌথ অভিযান চালিয়ে বিদেশী পিস্তলসহ একজন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। গতকাল রবিবার (১৬জুন) কুমিল্লা জেলার কোতয়ালী থানার কার্তিকপুর এলাকা থেকে  তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আসামির নাম মো: আবু ওবায়েদ প্রকাশ শিমুল (৩৩)। সে জেলার কোতয়ালী থানার কার্তিকপুর গ্রামের মৃত আবদুল ওহাবের পুত্র। 

র‌্যাব সূত্রে জানা যায়, ওবায়েদ দীর্ঘদিন ধরে কুমিল্লার চিহ্নিত সন্ত্রাসী রেজাউলের সহযোগী হিসেবে কাজ করে আসছে। নিজ এলাকা সহ কুমিল্লার বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তারসহ বিভিন্ন অপরাধ করতো। অস্ত্রধারী সন্ত্রাসী দমন অভিযানের অংশ হিসেবে র‌্যাব-১১ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এসময় মোঃ সাইফুল ইসলাম (২৫) নামে আরো একজন পালিয়ে যায়। অভিযানের সময় আসামী মোঃ আবু ওবায়েদ প্রকাশ শিমুলের বাড়িতে একটি বিদেশী পিস্তল, একটি  ম্যাগাজিন, এক রাউন্ড গুলি, দুটি পাইপগান, ছয় রাউন্ড শটগানের কার্তুজ, তিনটি ককটেল ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। 
    
কুমিল্লা র‌্যাব-১১ এর উপ-পরিচালক ও কোম্পানী অধিনায়ক মাহমুদুল হাসান জানান, গ্রেফতারকৃত আসামী আবু ওবায়েদ ও পলাতক আসামী সাইফুলের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। এছাড়াও র‌্যাব চাঞ্চল্যকর ঘটনার অপরাধী গ্রেফতার ও অস্ত্র উদ্ধার করে দেশের মানুষের সুনাম অর্জন করেছে। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২