বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১:৩৪ এএম আপডেট: ২১.০৬.২০২৬ ১:৫২ এএম |



 কুমিল্লায় ক্যাডেট এএসআই  নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের  শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
বাংলাদেশ পুলিশে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগ পরীক্ষা-২০২৬ এর প্রাথমিক বাছাই পর্বের তৃতীয় ও শেষ দিনের কার্যক্রম কুমিল্লা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে।
“সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে শুক্রবার (২০ জুন) অনুষ্ঠিত এ বাছাই পর্বে প্রাথমিকভাবে উত্তীর্ণ প্রার্থীরা শারীরিক সক্ষমতা যাচাইয়ের বিভিন্ন ধাপে অংশগ্রহণ করেন। এদিন প্রার্থীদের পুশআপ, সিটআপ, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং ইভেন্টে অংশ নিতে দেখা যায়।
নিয়োগ কার্যক্রম পরিদর্শন করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মো. আনিসুজ্জামান, পিপিএম। তিনি বাছাই পর্বে উত্তীর্ণ সকল প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে পরবর্তী লিখিত পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
এসময় তিনি প্রার্থী ও অভিভাবকদের উদ্দেশে বলেন, বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রক্রিয়া শতভাগ স্বচ্ছ, নিরপেক্ষ এবং বহুস্তরের মনিটরিং ব্যবস্থার আওতায় পরিচালিত হয়। তাই কোনো ধরনের দালাল বা প্রতারকের প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
পুলিশ সুপার আরও বলেন, “কেউ যদি চাকরি দেওয়ার নামে অর্থ দাবি করে বা কোনো প্রলোভন দেখায়, তাহলে সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে হবে। মেধা, যোগ্যতা ও শারীরিক সক্ষমতার ভিত্তিতেই বাংলাদেশ পুলিশে নিয়োগ দেওয়া হয়।”
নিয়োগ কার্যক্রম চলাকালে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিদল এবং নিয়োগ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ পুলিশ সূত্রে জানা গেছে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে যোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ কঠোরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
কুমিল্লায় ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২