বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
প্রকাশ: রোববার, ২১ জুন, ২০২৬, ১:৩৪ এএম আপডেট: ২১.০৬.২০২৬ ১:৫২ এএম |

  কুমিল্লা বিসিকে অনুমোদনহীন  কারখানা থেকে অনুমোদনহীন  ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লা বিসিক শিল্প নগরীর মর্ডান ড্রাগ নামে একটি কারখানায় অভিযান চালিয়েছেন কুমিল্লা জেলা প্রশাসন। অভিযানে অনুমোদনহীন ২১টি ঔষধ তৈরির প্রমাণ পান। কুমিল্লা জেলা এনএসআই এর তথ্যের ভিত্তিতে শনিবার সন্ধ্যা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খান। অভিযানে মর্ডান ড্রাগ নামের একটি কারখানা থেকে অনুমোদন বিহীন ২১ প্রকারের ঔষধ জব্দ করা হয়। এছাড়াও ওষুধ তৈরির বিভিন্ন কাঁচামাল সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযানে নেতৃত্বকারী ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খান জানান, প্রতিষ্ঠানটির পরিচালক জুবায়ের ইসলাম শুধুমাত্র দুইটি ঔষধ তৈরীর অনুমতি নিয়ে ২১ টির অধিক ঔষধ তৈরি করে বাজারজাত করে আসছিল। এছাড়াও তিনি কোন প্রকার টেকনিশিয়ান ছাড়া নিজেই এই ওষুধ তৈরি করতেন। তৈরিকৃত এই ঔষধ দেশের বিভিন্ন স্থানে ডিলারের মাধ্যমে বিক্রয় করা হতো বলে জানান। এ ঘটনায় অনুমোদিনহীন মালামাল শব্দ ও নিয়মিত মামলা দায়ের হবে। সট- ম্যাজিস্ট্রেট ফাইয়াজ খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়। অভিযানে থাকা কুমিল্লা ঔষধ প্রশাসনের অফিস সহকারী শাহ আলম সরকার বলেন, জব্দ করা ২১ প্রকারের ওষুধের মধ্যে কোনোটিই অনুমোদনের কাগজ পাওয়া যায়নি৷ এখানে কয়েকটি বিদেশি ওষুধও তৈরি করা হতো। তৈরিকৃত ঔষধের মধ্যে শিশুদের ওষুধগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও মানব দেহের জন্য ক্ষতিকর। 
বিষয়টি স্বীকার করে কারখানাটির মালিক জুবায়ের ইসলাম বলেন, কয়েকটি ওষুধ তৈরির অনুমতি থাকলেও ১৫ টি ওষুধের তৈরীর অনুমতি নেই। 
অভিযানে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা হাসান মাহমুদ, এনএসআইয়ের কর্মকর্তা ও জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
কুমিল্লায় ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২