শুক্রবার ১৪ আগস্ট ২০২৬
৩০ শ্রাবণ ১৪৩৩
লাকসামে ভূমিসেবা মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভা
মোঃ হুমায়ুন কবির মানিক ।।
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ১১:০১ এএম |

লাকসামে ভূমিসেবা মেলা উপলক্ষে জনসচেতনতামূলক সভাভূমিসেবা মেলা উপলক্ষে কুমিল্লার লাকসামে  নসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।‘‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনায় সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষৎ’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সভা শেষে ভূমি সেবা মেলা উদ্বোধন করা হয়।

লাকসাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমার সভাপতিত্বে সভায় অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নার্গিস সুলতানা, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, উপজেলা সাব রেজিষ্ট্রার মোঃ সাজ্জাদুল কবির। 
এ সময় আরও উপস্থিত ছিলেন, কানুনগো মাহবুবুর রহমান, সার্ভেয়ার সনিহা জাহান, সহকারী ভূমি কর্মকর্তা মোঃ আবু তাহেরসহ অন্যান্য দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যাক্তিবর্গ।

ভূমি অফিস সূত্রে জানা যায়, লাকসাম পৌরশহরে এসিল্যান্ড অফিসে ভূমিমেলা হিসাবে বেলুন সজ্জিত বাহিরের রুমে ফতা কেটে শুভ উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা। আগামীকাল বুধবার (২০ মে) ভূমি কর গনশুনানী অনুষ্ঠিত হবে। এসময় বক্তারা ভূমি সংক্রান্ত বিষয়ে সরকারের ভূমি কর বা ভূমি সংক্রান্ত অ্যাপস ব্যবহারের জন্য জনসাধারণকে অনুরোধ জানান। অনুষ্ঠানে লাইভ টিভির মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য রাখেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
Loading...
Loading...
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২