বৃহস্পতিবার ১৪ মে ২০২৬
৩১ বৈশাখ ১৪৩৩
কুমিল্লার মনোহরগঞ্জে মানিকমুড়া থেকে নদনা খালের পুনঃখননের উদ্বোধন
খাল খননে মনোহরগঞ্জের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন হবে: এমপি আবুল কালাম
মোঃ হুমায়ুন কবির মানিক ।।
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:৩৬ পিএম |

খাল খননে মনোহরগঞ্জের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন হবে: এমপি আবুল কালাম খাল খননে মনোহরগঞ্জের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন হবে: এমপি আবুল কালামদেশব্যাপী খাল খনন কার্যক্রমের অংশ হিসেবে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মানিকমুড়া থেকে ভোগই ও কাঁচি হয়ে নদনা পর্যন্ত খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য মো. আবুল কালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ খাল খনন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মাধ্যমে শুধু পানি নিষ্কাশনের পথই সুগম হবে না, বরং কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া এ খাল খননে মনোহরগঞ্জের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন হবে।

তিনি আরও জানান, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার এক ফসলী কৃষিজমি ৩ ফসলীতে রূপান্তর করা সম্ভব হবে, যা গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আনবে। এ প্রকল্পে প্রতিদিন ৭৩০ জন অদক্ষ শ্রমিক কাজ করবেন। প্রত্যেক শ্রমিককে দৈনিক ৩০ ঘনফুট মাটি কাটতে হবে এবং মজুরি হিসেবে পাবেন ৫০০ টাকা। প্রায় ১৩ কিলোমিটার দৈর্ঘ্যের এই খাল পুনঃখননে বরাদ্দ রাখা হয়েছে প্রায় এক কোটি টাকা। খননকৃত মাটি যেন কেউ অবৈধভাবে দখল বা লুটপাট করতে না পারে, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

খাল খননে মনোহরগঞ্জের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন হবে: এমপি আবুল কালামতিনি বলেন,  খাল পুনঃখননে এলাকার কৃষকরা চাষাবাদে আরও স্বয়ংসম্পূর্ণ হবেন। তবে খাল-নদী খনন করতে গিয়ে বাধার মুখে পড়লে দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি এমপির। 


স্থানীয় কৃষকরা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও অকার্যকর হয়ে থাকায় বর্ষা মৌসুমে এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হতো। খাল পুনঃখননের ফলে এ সমস্যা অনেকাংশে দূর হবে বলে তারা আশা করছেন। এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং কৃষিনির্ভর জনগোষ্ঠী সরাসরি উপকৃত হবে।

খাল খননে মনোহরগঞ্জের কৃষিতে নতুন দিগন্ত উন্মোচন হবে: এমপি আবুল কালামঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গাজালা পারভিন রুহি। এ সময় আরও উপস্থিত ছিলেন মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইলিয়াস পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি শাহ সুলতান খোকন, সাধারণ সম্পাদক অধ্যাপক সরওয়ার জাহান ভূঁইয়া দোলন, সহ-সভাপতি শরীফ হোসেন চেয়ারম্যান, আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মাসুদুল আলম বাচ্চু , লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি আলহাজ্ব মজির আহমেদ, সাধারণ সম্পাদক গোলাম ফারুক, সাংগঠনিক সম্পাদক  মোশারফ হোসেন,  উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর সফর ঘিরে কড়া নিরাপত্তা
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার
তিন বছর স্ট্যান্ডের ইজারা নেই, বছরে কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার
কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মানসিক প্রতিবন্ধি রোগী নিখোঁজ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ব্যাপক প্রস্তুতি
ঢাকা-কুমিল্লা সরাসরি রেললাইন চালুর বিষয়ে মন্ত্রণালয়ে এমপি মনিরুল হক চৌধুরীর বৈঠক
জলাবদ্ধতা নিরসনে কুমিল্লা নগরীর খাল পরিদর্শনে প্রশাসক ইউসুফ মোল্লা টিপু
কুমিল্লা ওয়াসা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লার তিতাসে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২