মঙ্গলবার ৯ জুন ২০২৬
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
দুর্গাপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে অধ্যাপক মামুন
নিজস্ব প্রতিবেদক।।
প্রকাশ: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১১:০৪ এএম |

দুর্গাপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে অধ্যাপক মামুনকুমিল্লার আদর্শ সদর উপজেলার ২ নং উত্তর  দুর্গাপুর এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন  বিশিষ্ট শিল্পপতি,ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স প্রাঃ লিমিটেড এর চেয়ারম্যান,   বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগরীর নায়েবে আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন।জানা যায়, পবিত্র রমজানের ২৪ তারিখ গভীর রাতে দুর্গাপুর নিবাসী অটোরিকশা চালক শরিফুল ইসলামের বাড়িতে আগুনের ভয়াবহ ঘটনা ঘটে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই ঘরের সিলিং ফ্যান, খাট, কাপড়চোপড়সহ সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এসময় শরিফুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা চিৎকার করলে স্থানীয় এলাকাবাসী দ্রুত ছুটে এসে তাদের উদ্ধার করে।

ক্ষতিগ্রস্ত শরিফুল ইসলাম একজন হতদরিদ্র পরিবারের সদস্য এবং মৃত মনু মিয়ার ছেলে। অগ্নিকাণ্ডে তার পরিবার নিঃস্ব হয়ে পড়ে। ঘটনার সময় অধ্যাপক মামুন পবিত্র রমজানের শেষ দশকে ইতেকাফে থাকায় তাৎক্ষণিকভাবে উপস্থিত হতে না পারলেও ঈদের পর ব্যস্ততা শেষে বুধবার (২৫ মার্চ) দুর্গাপুরে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন। তিনি পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করেন এবং ক্ষতি পুষিয়ে নিতে আর্থিক সহায়তা প্রদান করেন।এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইনসাফ হাউজিং এন্ড ডেভেলাপার্স প্রাঃ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আক্তার হোসেন মনু, সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মুফতি মাহবুবুল আলম, ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের আমীর মাওলানা ফয়েজুল ইসলাম, ৬নং ওয়ার্ড সভাপতি শাহপরান, ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ মুবিন, মোঃ জুম্মন হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ। অধ্যাপক মামুন বলেন, “মানবতার সেবায় সবসময় পাশে থাকা আমাদের দায়িত্ব। এই অসহায় পরিবারের পুনর্বাসন সহ সাধারন মানুষের সাথে কাজ করাই জামায়াতে ইসলামীর কর্মীদের কাজ ” স্থানীয়রা তার এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি এমপি মনির চৌধুরীর
সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদে কুমিল্লায় আইনজীবী ঐক্য পরিষদের সংবাদ সম্মেলন
দাউদকান্দিতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নগরভবন বর্তমান স্থানেই চায় কুমিল্লার মানুষ
কুমিল্লায় মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৪৫ জন গ্ৰেফতার
প্রধান সন্দেহভাজন অবসরপ্রাপ্ত সার্জেন্ট জাহিদুজ্জামান ও সাবেক সেনাসদস্য শাহিন আলমের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ
কমেনি ভোগান্তি, থামছে না সিএনজির ভাড়া নৈরাজ্য
সংসদে কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি এমপি মনির চৌধুরীর
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২