বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:১০ এএম আপডেট: ২৪.০৬.২০২৬ ১:৩৪ এএম |






 চান্দিনায় তিন দিনের  পুলিশি অভিযানে আ’লীগের  ১১ নেতা-কর্মী আটক রণবীর ঘোষ কিংকর।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কুমিল্লার চান্দিনায় তিন দিনের পৃথক অভিযানে উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
রবিবার (২১ জুন) থেকে মঙ্গলবার (২৩ জুন) পর্যন্ত পৃথক অভিযানে তাদেরকে আটক করা হয়। তবে তারা কেউই কোন মামলার এজাহার ভূক্ত আসামী নয়। এর আগে ৩০ মে তারিখে মহাসড়কের কোরপাই-গোবিন্দপুর এলাকায় আওয়ামী লীগের মিছিলের পর ৩১ মে চান্দিনা থানায় দায়ের হওয়া সন্ত্রাস বিরোধী ও নাশকতার মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।
আটককৃতরা হলো- উপজেলার নাজিরপুর গ্রামের বাসিন্দা বাতাঘাসী ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি মো. তমিজ উদ্দিন (৫৫), কংগাই গ্রামের তাজুল ইসলাম এর ছেলে কৃষকলীগ নেতা সাইফুল ইসলাম (৩০), ছায়কোট গ্রামের সিরাজুল ইসলাম এর ছেলে পৌর যুবলীগ সাংগঠনিক সম্পাদক মাহাবুব (৩৫) ছায়ঘড়িয়া গ্রামের মজিবুর রহমান এর ছেলে কেরণখাল ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা (৩৮), রারিরচর গ্রামের মৃত গণি মিয়ার ছেলে পৌর স্বেচ্ছাসেবকলীগ নেতা হারুন অর রশিদ (৩৮), মহারং গ্রামের ওমর ফারুকের ছেলে ছাত্রলীগ নেতা মো. ইয়াছিন (২০), পাশ্ববর্তী দাউদাকান্দি উপজেলার মালিখিল গ্রামের রাজা মিয়ার ছেলে মো. সুমন মিয়া (২১), চান্দিনা উপজেলার শ্রীমন্তপুর গ্রামের আব্দুল মালেক এর ছেলে রুহুল আমিন মিঠু (৩৪), সুরিখোলা গ্রামের জামাল মিয়ার ছেলে সালাউদ্দিন ভূইয়া (৩৬), মহিচাইল ভূইয়াপাড়া এলাকার মনির মিয়ার ছেলে মো. শাহিন মিয়া কুদ্দুস (২৫), লোনাকান্দা গ্রামের আব্দুল আউয়ালের ছেলে রুবেল হোসেন (২০)। এর মধ্যে ২১ জুন ৪জন, ২২ জুন ৫জন এবং ২৩ জুন ২জনকে আটক করা হয়।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. আতিকুর রহমান জানান- সন্ত্রাস বিরোধী আইন-২০০৯ এ দায়ের করা মামলায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়েছে। যাদেরকে আটক করা হয়েছে তারা এজাহার ভূক্ত আসামী না হলেও আমাদের মামলার তদন্তে সন্দেহ ভাজন ভাবে তাদের নাম এসেছে। 




















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
কুমিল্লায় ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২