সোমবার ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩
প্রবাসীর মৃত্যুতে মানবিক উদ্যোগ
দৌলতের পরিবারের পাশে দাঁড়াল মিরাখলা প্রবাসী সমাজকল্যাণ পরিষদ
বশিরুল ইসলাম ।।
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ১১:৫১ এএম |

  দৌলতের পরিবারের পাশে দাঁড়াল মিরাখলা প্রবাসী সমাজকল্যাণ পরিষদপ্রবাসে মৃত্যুবরণ করায় পরিবারে সহমর্মিতার হাত বাড়িয়ে দৌলত হোসেনের স্বজনদের পাশে দাড়িয়েছে মিরাখলা প্রবাসী সমাজকল্যাণ পরিষদ। নগদ ১ লাখ ৪০ হাজার টাকা সহায়তা প্রদান  করে  মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে এ সংগঠনটি। বুধবার (১৮ মার্চ) কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের তালতলি বাজারে মিরাখলা প্রবাসী সমাজকল্যাণ পরিষদের নিজস্ব কার্যালয়ে এ সহায়তা প্রদান করা হয়। প্রবাসে মৃত্যুবরণকারী দৌলত হোসেন  মিরাখলা প্রবাসী সমাজকল্যাণ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেছেন। তার অকাল মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়িয়েছে তার সেই সংগঠন।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরাখলা-গল্লাই শাহী ঈদগাহের খতিব ও তিতাস কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. বিল্লাল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন মহিচাইল মীম হে দাখিল মাদ্রাসার সুপার ও মিরাখলা-গল্লাই কেন্দ্রীয় শাহী ঈদগাহের সভাপতি মাওলানা মো. জসিম উদ্দিন, ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো. মবিন মুন্সী, বিশিষ্ট সমাজসেবক মো. জসিম উদ্দিন, সমাজসেবক শাহ আলম ডাক্তার, মিয়াজী বাড়ির বিল্লাল হোসেন মিয়াজী, মোল্লাবাড়ির আব্দুর রহিম, বাংলাদেশ রেলওয়ের স্টাফ আনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, প্রবাসে থাকা অবস্থায় দৌলত হোসেন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অকাল মৃত্যুতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা অপূরণীয়। সংগঠনের পক্ষ থেকে এই সহায়তা তার পরিবারের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ। অনুষ্ঠান শেষে দৌলত হোসেনের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হকারদের পার্কিং ভাড়া দিলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
কাটাবিলে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে এমপি মনিরুল হক চৌধুরী
ভেনেজুয়েলায় ভূমিকম্প দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয়
আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য
কুমিল্লায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় নকলওষুধের বড় চালান জব্দ, উৎপাদন চক্রের সদস্য আটক
লালমাইয়ে যুবককে ডেকে নিয়েগলা কেটে হত্যার অভিযোগ
ইথানের শরীর থেকে গুলি বের করা যা নি এখনো
কাটাবিলে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে এমপি মনিরুল হক চৌধুরী
গোলাবাড়ির কারবারিদের ধরলে মাদক সরবরাহ অর্ধেক কমবে
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২