বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ।
বশিরুল ইসলাম:
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ৩:৩৭ পিএম |

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ। করোনার প্রাদুর্ভাব বাড়তে থাকায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়েছেন। ১৫ জুন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ কর্তৃক স্বাক্ষরিত  বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। 

বিজ্ঞপ্তি উল্লেখ করা হয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে নাক ও মুখ ঢেকে মাস্ক পরে আসতে হবে। সাবান দিয়ে কিছুক্ষণ পরপর হাত ধুতে হবে, হ্যান্ড সেনিটাইজার ব্যবহার করতে হবে। কলেজ চত্ত্বরে ভিড়  বা জটলা করা যাবেনা। টিস্যু ব্যবহার করতে হবে এবং ব্যবহৃত টিস্যু ডাস্টবিনে রাখতে হবে। জ¦র, সর্দি ও কাঁশি বা করোনার উপসর্গ দেখা দিলে তাৎক্ষনিক কলেজ কর্তৃপক্ষকে জানাতে হবে। আক্রান্ত ব্যক্তিকে কলেজে আসা থেকে বিরত থাকতে হবে এবং অবিলম্বে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে।  কলেজের স্বাভাবিক কার্যক্রম সুরক্ষিত রাখতে এবং সকলের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এমন নোটিশ জারি করা হয়েছে। উল্লিখিত স্বাস্থ্যবিধিসমূহ পালনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাসার ভূঁঞা। সংশ্লিষ্ট সকল দপ্তর, বিভাগীয় প্রধান, শিক্ষক পরিষদের সম্পাদক, সকল হোস্টেলের তত্ত্বাবধায়ক, পরিবহন পরিচালনা কমিটির আহ্বায়ক, একাডেমিক কাউন্সিল ফেইসবুক পেইজ শিক্ষক পরিষদ ফেইসবুক পেইজ, কলেজের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রচার এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। 












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
কুমিল্লায় ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২