বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
চান্দিনা খিরাসার মোহনপুরে অবসর প্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা
রণবীর ঘোষ কিংকর।
প্রকাশ: রোববার, ১৫ জুন, ২০২৫, ১:২৯ এএম |


কুমিল্লার চান্দিনা উপজেলার খিরাসার মোহনপুর দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান হয়। এতে সাবেক সুপার মুফতী আলী আশরাফ ফারুকী রেজভী (মরণোত্তর), সাবেক সহ সুপার মুফতী রুহুল আমিন (মরণোত্তর), সাবেক ক্বারী মো. ইমামউদ্দিন মুন্সী (মরণোত্তর), সাবেক সহকারী মৌলভী মাওলানা মো. সিরাজুল ইসলাম রেজভী, সাবেক সহকারী শিক্ষক আবদুল ওয়াহেদ ও সাবেক সহকারী শিক্ষক আবদুল মান্নান'কে ক্রেস্ট সহ বিশেষ সম্মাননা দেওয়া হয়।
বৃহস্পতিবার (১২ জুন) মাদরাসার মিলনায়তনে ভারপ্রাপ্ত সুপার মাওলানা এমএ তাহেরউদ্দিন এর সভাপতিত্বে ওই অনুষ্ঠান হয়।
‘হৃদয়ের টানে শিকড়ের সন্ধানে প্রিয় আঙিনায়’ এই প্রতিপাদ্য নিয়ে প্রতিষ্ঠাকালীন ১৯৮৭ হতে ২০২৫ সাল পর্যন্ত বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠানে সমবেত হয়। এতে শিক্ষকমণ্ডলীর পক্ষে বক্তৃতা করেন- মো. মফিজুল ইসলাম, মুফতী মো. নূর হোসেন রেজভী, মুফতী মো. আমির হোসেন রেজভী, মাওলানা আবুল হোসেন ভুইয়া, মো. জোফর আলী, মাওলানা কারী আবু তাহের ভূইয়া, মো. মোসলেম উদ্দিন, মাওলানা আবদুল হালিম। আয়োজক কমিটির পক্ষ হতে বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক ড. মোহাম্মদ জসিম উদদীন, মাও. মো. মিজানুর রহমান রেজভী, মো. মহসীন, মুখ্য সমন্বয়ক মো. আবু তালেব, সদস্য সচিব মুফতি কাজী ছিদ্দিকুর রহমান নাজিরী। আরও বক্তব্য রাখেন যুগ্ম সদস্য সচিব  মো. ইকবাল হোসেন, অর্থ সম্পাদক মো. শিকদার, সহ অর্থ সম্পাদক  মাওলানা হুমায়ুন কবির, মুফতী ইবরাহীম খলিল রেজভী, মুফতী আলমগীর হোসাইন নাজিরী, মো. মোস্তফা কামাল, মো.আনোয়ার হোসেন, মাওলানা কাজী আবদুর রশিদ, মাওলানা মোসলেম উদ্দিন রেজভী, মো. বিল্লাল হোসেন, মাওলানা মো. হাবিবুর রহমান, মুফতী আহমাদ রেজা সোহাগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবদুল হালিম রনি ও মুফতী আবদুল কাদের জিলানী রেজভী।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২