রোববার ২৫ জানুয়ারি ২০২৬
১২ মাঘ ১৪৩২
ইতিবাচক মনে করে জামায়াত
প্রকাশ: শনিবার, ১৪ জুন, ২০২৫, ১:৩১ এএম |




  ইতিবাচক  মনে করে  জামায়াতলন্ডনে প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠককে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরা এ বৈঠক ও আলোচনাকে গণতন্ত্রকামী জনতার আকাঙ্ক্ষার সঙ্গে সংগতিপূর্ণ ও ইতিবাচক মনে করি।’
তিনি বলেন, রাজনীতিতে রাজনৈতিক দল এবং সরকার প্রধানের মধ্যে সংলাপ ও মতবিনিময় সবসময়ই সৌহার্দ্য, সহমর্মিতা বৃদ্ধি করে। এটা গণতন্ত্রের সৌন্দর্য। খবর আমার দেশ অনলাইনের।
এদিকে জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ শুক্রবার জানিয়েছেন এ বিষয়ে দলীয় ফোরামে আলোচনার পর দলটির আমির ডা. শফিকুর রহমান শনিবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবেন।
তিনি বলেন, এখানে অনেকগুলো বিষয় যেমন- নির্বাচন, সংস্কার ও বিচার ইস্যু জড়িত আছে। উনারা যে স্টেটমেন্ট দিয়েছেন তা নিয়ে নিজেদের ফোরামে আলোচনা করে প্রতিক্রিয়া জানানো হবে।


















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
৩ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি
কুমিল্লায় সরস্বতী পূজা উদযাপিত
আমি নির্বাচিত হলে এলাকার চিত্র পাল্টে যাবে - মনির চৌধুরী
এবারের নির্বাচন দেশগঠনের, কেন্দ্রে দখল নয়
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শতাধিক নেতা-কর্মী নিয়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির প্রধান সমন্বয়ক
ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে জনগণ জবাব দিতে প্রস্তুত
দিনব্যাপী মনিরুল হক চৌধুরীর গণসংযোগ
আজ কুমিল্লায় আসছেন তারেক রহমান
রাজনীতি যেন লুটেরাদের বিনিয়োগের ক্ষেত্র না হয় : হাসনাত আবদুল্লাহ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২