সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২
বাক প্রতিবন্ধী দুই মেয়েকে বিষ খাইয়ে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা ; দুই মেয়ের মৃত্যু
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ১:৫২ এএম |



  বাক প্রতিবন্ধী দুই মেয়েকে  বিষ খাইয়ে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা  ; দুই মেয়ের মৃত্যু তিতাস প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলার তুলাকান্দিতে দুই বাক প্রতিবন্ধী মেয়েকে কীটনাশক খাইয়ে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মনু মিয়া নামের বাক প্রতিবন্ধী এক বাবা। বিষক্রিয়ায় দুই মেয়ের মৃত্যু হলেও, বেঁচে আছেন বাবা। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়ার পর স্থানীয় অন্য একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ৯ জুন (সোমবার) সকালে তিতাস উপজেলার তুলাকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। 
নিহতারা হচ্ছে বাক প্রতিবন্ধী মনু মিয়ার বাক প্রতিবন্ধী দুই মেয়ে মনিরা (১০) এবং ফাতিহা (৬)। মর্মান্তিক এ ঘটনার সময়ে তাদের মা হাসিনা বেগম রান্নাঘরে নাস্তা তৈরী করছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 
বিষয়টি নিশ্চিত করে তিতাস থানার ওসি মোঃ শহিদ উল্লাহ জানান, বাবা মনু মিয়া এবং মেয়ে মনিরা ও ফাতিহা তিনজনই প্রতিবন্ধী। প্রতিবেশী ও গ্রামবাসীর সাথে কথা বলে জানা গেছে, পরিবারের অসচ্ছলতা থেকে এবং বাক প্রতিবন্ধী কথার কারণেই বাবা দুই মেয়েকে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। দুই মেয়ে মারা গেছেন। বাবাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 
স্থানীয় ও প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে, মনু মিয়া দীর্ঘদিন ধরে বেকার। শারীরিক অসুস্থতা, দারিদ্রতা এবং নিজের ও মেয়েদের প্রতিবন্ধকতা নিয়ে তার ভেতরে হতাশা কাজ করছিল। এসব কারণে এই ঘটনাও হয়ে থাকতে পারে। হতাশা থেকেই মনু মিয়া নিজেও বিষপান করেছে এবং মেয়ে দুটিকেও বিষ পান করিয়েছে। তাদের কোন পারিবারিক কলহ ছিল না বলেই জানা গেছে।
তিতাস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোঃ সরফরাজ হোসেন খান জানান, সকাল আটটায় মনু মিয়া এবং তার দুই মেয়েকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নিয়ে আসা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই মনিরা ও ফাতিহার মৃত্যু হয়েছে। আমরা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে দিয়েছি।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
ভোটের গেজেট: অভিযোগ থাকলে হাই কোর্টে যেতে বলল ইসি
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
তারেক রহমানের সাথে দেখা করলেন হাজী ইয়াছিন , জানালেন শুভেচ্ছা
নির্বাচনকে পুঁজি করে দুই থেকে তিন গুণ ভাড়া বৃদ্ধি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রথম নির্বাচনেই ৫ জনের বাজিমাত
জনতার রায় ও শাসনের দায় নতুন সরকারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ
তৃতীয়বার স্বতন্ত্রের জয়, উপজেলা সদরে ‘প্রথম’ এমপি শাওন
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২