রোববার ১৪ ডিসেম্বর ২০২৫
৩০ অগ্রহায়ণ ১৪৩২
ইসরায়েলের পারমাণবিক অবকাঠামোর কয়েক হাজার গোপন নথি ইরানের হাতে
প্রকাশ: শনিবার, ৭ জুন, ২০২৫, ১০:১৪ পিএম আপডেট: ০৭.০৬.২০২৫ ১০:২৩ পিএম |

ইসরায়েলের পারমাণবিক অবকাঠামোর কয়েক হাজার গোপন নথি ইরানের হাতে


দখলদার ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও প্রতিরক্ষা পরিকল্পনা সংবলিত কয়েক হাজার গোপন নথি সংগ্রহ করতে সমর্থ হয়েছে ইরান।
বার্তাসংস্থা এএফপি ও ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শনিবার (৭ জুন) জানিয়েছে, ইরানি সংবাদমাধ্যমগুলোতে বলা হচ্ছে, “ইরানের গোয়েন্দারা ইহুদিবাদীদের বিপুল, গুরুত্বপূর্ণ, স্পর্শকাতর গোপন নথি হাতে পেয়েছে।”
ইরানি বার্তাসংস্থা তাসনিম নিউজ এবং হিজবুল্লাহ সংশ্লিষ্ট লেবানিজ সংবাদমাধ্যম আল-মায়েদানে এ খবর বেশ ফলাও করে প্রচার করা হয়েছে। তবে দখলদারদের কোন কোন গোপন নথি ইরানি গোয়েন্দারা পেয়েছেন তার বিস্তারিত কিছু জানায়নি তারা।
তবে এসবের মধ্যে কয়েক হাজার নথি রয়েছে যেগুলো দখলদার ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো সংক্রান্ত। বলা হয়েছে সংবাদমাধ্যমগুলোতে।
তাসনিম নিউজ জানিয়েছে, একটি গোপন অভিযান চালিয়ে এসব নথি সংগ্রহ করতে সমর্থ হয়েছেন ইরানি গোয়েন্দারা। যারমধ্যে অসংখ্য ছবি ও ভিডিও-ও আছে।
এসব নথি-ছবি-ভিডিও হাতে পাওয়ার পর ইরানি গোয়েন্দারা সেগুলো নিরাপত্তার সাথে ইরানে পাঠান। এরপর এগুলো চুলচেড়া বিশ্লেষণ করা হয়েছে।

সূত্র: এএফপি, টাইমস অব ইসরায়েল












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত
শহীদ বুদ্ধিজীবী দিবস আজ
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
বুড়িচংয়ে রেলপথ থেকে অজ্ঞাত যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
ওসমান হাদির মাথায় গুলি
হাদির ওপর গুলিবর্ষণের প্রতিবাদে কুমিল্লায় বিক্ষোভ
হাদিকে কৃত্রিম শ্বাসপ্রশ্বাসে বাঁচিয়ে রাখা হয়েছে
কুমিল্লায় মনিরুল হক চৌধুরীর নেতৃত্বে বিএনপির বিক্ষোভ মিছিল
ধৈর্য ধরুন, আপনাদের প্রত্যাশা পূরণ হবে: হাজী ইয়াছিন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২