শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩
কুমিল্লায় কৃষি উদ্যোক্তা বাছাই কর্মশালা অনুষ্ঠিত
বশিরুল ইসলাম
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১:৩৩ এএম |


কুমিল্লায় কৃষি  উদ্যোক্তা বাছাই  কর্মশালা অনুষ্ঠিত কুমিল্লা জেলায় কৃষি উদ্যোক্তা বাছাই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যেখানে কৃষি ব্যবসায় যুবক ও নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে কৃষি বিপনন অধিদপ্তর। গতকাল (১৪ মে) কুমিল্লা কৃষি বিপনন অধিদপ্তরে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপনন অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোহাম্মদ সিরাজ উদ্দিন হোসেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন কুমিল্লা কৃষি বিপনন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা রেজা শাহবাজ হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো: আনোয়ারুল ইসলাম জুয়েল, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর (বার্ড) পরিচালক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঞা এবং কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জেসমিন আরা বেগম।
অতিথিরা উদ্যোক্তা বাছাইয়ের উদ্দেশ্য তুলে ধরে বলেন, কৃষি ব্যবসায় যুবক ও নারীদের উৎসাহিত করার জন্য সারাদেশে ২০ হাজার জনকে অন দ্যা জব প্রশিক্ষণ প্রদান এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কৃষি ব্যবসায় উৎসাহিত করতে কৃষি যন্ত্রপাতি ও প্রকল্প অনুদান প্রদান করা হবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
হোমনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে পুলিশের অভিযান
নারী উদ্যোক্তা প্রমির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
কুমিল্লায় হাম আক্রান্ত আরেক শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নববর্ষে কুমিল্লায় বিশাল মাছের মেলা
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় সড়কে ঝড়লো ৯ প্রাণ
৫ বছর পর মা-বাবার কোলে ফিরল মুরাদনগরের সাইদুল
বর্ণিল আয়োজনে বর্ষবরণ কুমিল্লায়
কুমিল্লায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২