বৃহস্পতিবার ১২ মার্চ ২০২৬
২৮ ফাল্গুন ১৪৩২
কুমিল্লায় কৃষি উদ্যোক্তা বাছাই কর্মশালা অনুষ্ঠিত।
বশিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ৪:৪৮ পিএম |

কুমিল্লায় কৃষি উদ্যোক্তা বাছাই কর্মশালা অনুষ্ঠিত। কুমিল্লায় কৃষি উদ্যোক্তা বাছাই কর্মশালা অনুষ্ঠিত হয়েছে, যেখানে কৃষি ব্যবসায় যুবক ও নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে কৃষি বিপনন অধিদপ্তর। গতকাল (১৪ মে) কুমিল্লা কৃষি বিপনন অধিদপ্তরে আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি বিপনন অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ সিরাজ উদ্দিন হোসেন।

কর্মশালায় সভাপতিত্ব করেন কুমিল্লা কৃষি বিপনন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপনন কর্মকর্তা রেজা শাহবাজ হাদী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো: আনোয়ারুল ইসলাম জুয়েল, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর পরিচালক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঞা এবং কুমিল্লা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জেসমিন আরা বেগম।

অতিথিরা উদ্যোক্তা বাছাইয়ের উদ্দেশ্য তুলে ধরে বলেন, কৃষি ব্যবসায় যুবক ও নারীদের উৎসাহিত করার জন্য সারাদেশে ২০ হাজার জনকে অন দ্যা জব প্রশিক্ষণ প্রদান এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। কৃষি ব্যবসায় উৎসাহিত করতে কৃষি যন্ত্রপাতি ও প্রকল্প অনুদান প্রদান করা হবে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
মহাসড়কে আগুন রাঙা পলাশ
পোকা খাওয়া বাদ মরিচ দিয়ে মসলা তৈরি; দুই লাখ টাকা জরিমানা
ভারত থেকে দুদিনে এলো ৫ হাজার টন ডিজেল
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণপাড়ায় সড়কে গ্রাম পুলিশ ও আনসার মোতায়েন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় আলু উৎপাদনে লক্ষ্যমাত্রা অতিক্রম
খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ, চলবে চার বছর
কুমিল্লা ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ
কুমিল্লায় অভয়চরণ নৃত্যাঙ্গনের ৩ দিনব্যাপী শাস্ত্রীয় নৃত্য কর্মশালার সমাপনী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২