বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
১১ আষাঢ় ১৪৩৩
কুমিল্লায় সংখ্যালঘু নারীকে ধর্ষণের ঘটনায় তোলপাড়,
ছড়িয়ে পড়েছে ভিডিও; অভিযুক্তদের খোঁজছে পুলিশ
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১১:২৮ পিএম |

কুমিল্লার মুরাদনগরে বসত ঘরের দরজা ভেঙ্গে হিন্দু সম্প্রদায়ের এক নারীকে (২৫) ধর্ষণের ঘটনায় জেলাজুড়ে তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা তৈরি হয়েছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবি উঠেছে। এ ঘটনায় ওই ভুক্তভোগী নিজে বাদী হয়ে মুরাদনগর থানায় অভিযুক্ত ফজর আলীকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেছেন। বৃহস্পতিবার (২৬ জুন) দিবাগত রাতে মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের বাহেরচর পাচকিত্তা গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ফজর আলী (৩৮) বাহেরচর পাচকিত্তা গ্রামের পুর্বপাড়ার শহীদ মিয়ার ছেলে। পুলিশ বলছে, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কুমিল্লায় সংখ্যালঘু নারীকে ধর্ষণের ঘটনায় তোলপাড়,
থানায় দায়ের করা অভিযোগ ও মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, গত ১৫ দিন আগে হোমনা উপজেলার স্বামীর বাড়ি থেকে বাহেরচর পাঁচকিত্তা গ্রামে তার বাবার বাড়ি বেড়াতে আসেন ওই নারী। গত ২৬ জুন বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে ওই নারীর বাবা-মা বাড়ির বাইরে গেলে অভিযুক্ত ফজর আলী ভুক্তভোগীর বাড়িতে গিয়ে বাইরে দাঁড়িয়ে ঘরের দরজা খুলতে বলে। ভুক্তভোগী ওই নারী ঘরের দরজা খুলতে অস্বীকৃতি জানালে, একপর্যায়ে ফজর আলী কৌশলে ঘরে ভিতরে প্রবেশ করে। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে হাতে-নাতে আটক করে ওই নারীকে উদ্ধার করে এবং অভিযুক্তকে মারধর করে ভিডিও করে রাখে। ভুক্তভোগী নারীর দুই সন্তান রয়েছে। তার স্বামী ৫ বছর যাবত প্রবাসে থাকেন।

ভুক্তভোগী ওই নারী জানান, টাকা ধার নেওয়া নিয়ে ফজর আলীর সাথে আমাদের পারিবারিক পরিচয় হয়। এই সূত্র ধরেই ফজর আলী আমাদের বাড়িতে আসেন।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান আরো জানান, ভুক্তভোগী নারী অভিযুক্ত ফজর আলীকে আসামি করে মামলা দায়ের করেছেন। ওই নারীর মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। আসামি পলাতক অবস্থায় রয়েছে। অভিযুক্ত আসামিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে। পুলিশের দুটি টিম অভিযানে আছে, আশা করছি দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তকে আটক করা হবে। 
তিনি বলেন, এ ঘটনাটি যারা ভিডিও করে ছেড়ে দিয়েছে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। এমন ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
লাকসামে ৬ বছরের বাকপ্রতিবন্ধী শিশুকে নিপীড়নের মামলায় ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
কুমিল্লায় ওয়ালটন প্লাজার ফ্রি মেডিকেলক্যাম্পে সেবা পেলেন প্রায় ৫০০ মানুষ
দশক শ্রেণীর ছাত্র দিয়ে এসএসসির উত্তরপত্র মূল্যায়ন নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
অবসর ভেঙে ফুটবলে ফিরলেন ব্রাজিলের রোনালদিনহো
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
দশম শ্রেণির ছাত্র দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন! ভিডিও ভাইরাল
সেই আট কলেজের খোঁজ নিতে শিক্ষামন্ত্রীর নির্দেশ
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২