সোমবার ১৬ ফেব্রুয়ারি ২০২৬
৪ ফাল্গুন ১৪৩২
সিএনজি ড্রাইভার আলম মিয়া র‌্যাবের হাতে গ্রেফতার
বশিরুল ইসলাম:
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৭:৩০ পিএম |

সিএনজি ড্রাইভার আলম মিয়া র‌্যাবের হাতে গ্রেফতারকুমিল্লায় সিএনজি ড্রাইভার আলম মিয়া র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে। ২০ জুন শুক্রবার জেলার কোতয়ালী থানার শালধর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময়  তার সিএনজিতে থাকা ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।  সে কোতয়ালী থানার মতিনগর গ্রামের মৃত কালা মিয়ার পুত্র। 

র‌্যাব সূত্রে জানা যায়, র‌্যাব-১১ গোপন তথ্যের ভিত্তিতে শালধর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় আলম মিয়ার সিএনজিতে ৩০কেজি গাঁজা পাওয়া যায়। এসময় সিএনজি জব্দ করে আলম মিয়াকে গ্রেফতার করা হয়।  প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানতে পেরেছে দীর্ঘদিন ধরে সে কুমিল্লা জেলার সিমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা বিক্রয় করে আসছে। ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে র‌্যাব এ অভিযান পরিচালনা করেছে। মাদকের মতো সামাজিক ব্যধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার হওয়া ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
ভোটের গেজেট: অভিযোগ থাকলে হাই কোর্টে যেতে বলল ইসি
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
তারেক রহমানের সাথে দেখা করলেন হাজী ইয়াছিন , জানালেন শুভেচ্ছা
নির্বাচনকে পুঁজি করে দুই থেকে তিন গুণ ভাড়া বৃদ্ধি
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় প্রথম নির্বাচনেই ৫ জনের বাজিমাত
জনতার রায় ও শাসনের দায় নতুন সরকারের সম্ভাবনা ও চ্যালেঞ্জ
তৃতীয়বার স্বতন্ত্রের জয়, উপজেলা সদরে ‘প্রথম’ এমপি শাওন
আগামীর বাংলাদেশ হবে জামায়াতে ইসলামীর -মাওলানা আব্দুল হালিম
কুমিল্লায় ৮৩ প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন ৫৯ জন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২