শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
ভ্রাম্যমাণ আদালত লালমাইয়ে মাদক আইনে তিনজনকে কারাদণ্ড
প্রকাশ: বুধবার, ১৪ মে, ২০২৫, ১:৩৬ এএম |



  ভ্রাম্যমাণ আদালত লালমাইয়ে মাদক আইনে  তিনজনকে কারাদণ্ডপ্রদীপ মজুমদার : 
কুমিল্লার লালমাইয়ে ভ্রাম্যমান আদালতে মাদক আইনে বিভিন্ন মেয়াদে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। 
মঙ্গলবার (১৩ মে) বিকেলে উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের সিধুচি গ্রামে অভিযান শেষে এই দণ্ডাদেশ দেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা। 
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে লালমাই উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে লালমাই সেনা ক্যাম্পের একটি টিম ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুমিল্লার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে
উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের সিধুচি গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে শামীমের বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শামীমের ঘর থেকে ৪০ পিচ ইয়াবা ও এক কেজি গাজা উদ্ধার করা হয়। মাদক কেনাবেচা অবস্থায় শামীম (৪৮)সহ মাদক ক্রয় করতে আসা সিধুচি গ্রামের জহিরুল ইসলামের ছেলে ইব্রাহিম (২৫) ও জসিম উদ্দিনের ছেলে আরিফ (২৮)কে গ্রেফতার করা হয়।
আটককৃতরা অপরাধ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট হিমাদ্রী খীসা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯(১) ঘ ধারায় মাদক বিক্রয়কারী শামীমকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও নগদ পাঁচ হাজার টাকা, মাদক ক্রেতা ইব্রাহিম ও আরিফকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।
লালমাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিমাদ্রী খীসা বলেন, মাদক বেচাকেনা অবস্থায় ওই বাড়িতে যৌথ বাহিনীর অভিযান করেছেন। আটক তিনজনকেই ভ্রাম্যমান আদালতে সাজা দেওয়া হয়েছে। উদ্ধারকৃত মাদক এলাকাবাসীর উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২