শুক্রবার ৩ জুলাই ২০২৬
১৯ আষাঢ় ১৪৩৩
ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে কুমিল্লায় বিক্ষোভ
প্রকাশ: সোমবার, ১০ মার্চ, ২০২৫, ১:৩৯ এএম আপডেট: ১০.০৩.২০২৫ ১:৫১ এএম |



 ধর্ষণ-নিপীড়নের বিরুদ্ধে কুমিল্লায় বিক্ষোভনিজস্ব প্রতিবেদক: সারাদেশে নারীর প্রতি সহিংসতা, খুন, ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে এবং দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণ-নিপীড়নকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুমিল্লায় প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা রবিবার (৯ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং কুমিল্লা নগরীর পূবালী চত্বরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে ধর্ষণ ও যৌন-নিপীড়ন বিরোধী বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। 
সমাবেশে শিক্ষার্থীরা জানান, দেশে আইনশৃঙ্খলা বাহিনীর ভঙ্গুর অবস্থা আমাদের চোখে পড়ছে। আমরা চাই, অন্তর্র্বতীকালীন সরকার দৃশ্যমান পদক্ষেপ নিবে এবং ধর্ষকদের প্রকাশ্যে কঠোর শাস্তি দিক। তাহলে আর কেউ ধর্ষণের সাহস পাবে না। এ সময় শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী নানা শ্লোগান দেন। 
বিক্ষোভ সমাবেশে কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী ঐশী সরকার বলেন, দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের বিচার নিশ্চিত করতে আলাদাভাবে একটি ধর্ষণ ও যৌন নিপীড়ন বিরোধী ট্রাইবুনাল গঠন করতে হবে। তাহলেই একমাত্র ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করা যাবে। আর না হয় সময় পেলেই আইনের ফাঁক দিয়ে ধর্ষকরা বেরিয়ে আবারো অপরাধ কার্যক্রমে লিপ্ত হবে। আমরা চাইনা কোন ধর্ষক বিনা বিচারে ঘুরে বেড়াক।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার বলেন, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার জন্য তারা কোন পদক্ষেপ নিতে পারেন কি না? সরকার যদি এর মধ্যে সুস্পষ্ট কোনো কিছু না জানায় তাহলে আমরা কুমিল্লা থেকে আরও কঠোর কর্মসূচির দিকে যাব। 
বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে অংশ নেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার আহ্বায়ক সাকিব হোসাইন, মহানগরের সদস্য সচিব মুহাম্মদ রাশেদুল ইসলাম।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
শিশুর মানসিক বিকাশে বীর মুক্তিযোদ্ধার স্লিপার উপহার
দৈনিক যুগান্তরের সার্কুলেশন নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের পিতার ৩য় মৃত্যুবার্ষিকী আজ
ব্রাহ্মণপাড়ায়এইচএসসিপরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ৩৮ পরীক্ষার্থী
চৌদ্দগ্রামে দাদা-দাদী ও মায়ের মাগফেরাত কামনায় সেলাই মিশিন বিতরণ
বুড়িচংয়ে এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রথম দিনে অনুপস্থিত ৬৯ জন পরীক্ষার্থী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংগরাকে উপজেলা ঘোষণা করায় আনন্দের জোয়ার মিষ্টি বিতরণ ও শোভাযাত্রা
স্বপ্নের জাপান থেকে ফিরল শুধু মৃত্যুর খবর
জুলাই ধ্বংসের শুরু হলো যেভাবে-
কুমিল্লার স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধেরঘটনায় লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার অপু
ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোপালগঞ্জের তরুণীর অনশন, তোলপাড়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২