শুক্রবার ৩ জুলাই ২০২৬
১৯ আষাঢ় ১৪৩৩
দৈনিক যুগান্তরের সার্কুলেশন নির্বাহী কর্মকর্তা কামাল হোসেনের পিতার ৩য় মৃত্যুবার্ষিকী আজ
ইসমাইল নয়ন।।
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১:১৪ এএম |



দৈনিক যুগান্তর পত্রিকার সার্কুলেশন নির্বাহী কর্মকর্তা ও ব্রাহ্মণপাড়া উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেনের পিতা, মরহুম আব্দুল ওয়াদুদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ।
মরহুম আব্দুল ওয়াদুদ ২০২৩ সালের ২ জুলাই ইন্তেকাল করেন। তিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাইঘর গ্রামের একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তি ছিলেন। জীবদ্দশায় তিনি সততা, ধর্মপরায়ণতা ও সামাজিক মূল্যবোধের জন্য এলাকাবাসীর কাছে শ্রদ্ধেয় ছিলেন।
তাঁর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে নিজ বাড়িতে পবিত্র কোরআন খতম, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়াও স্থানীয় মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, প্রতিবেশী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবেন।
মরহুমের জ্যেষ্ঠ পুত্র মোঃ কামাল হোসেন জানান, আমার বাবা ছিলেন অত্যন্ত সৎ, পরোপকারী ও ধর্মপ্রাণ একজন মানুষ। তাঁর আদর্শ ও শিক্ষা আমাদের পথচলার প্রেরণা। তাঁর রুহের মাগফেরাতের জন্য সবাই দোয়া করবেন।
পরিবারের পক্ষ থেকে মরহুম আব্দুল ওয়াদুদের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় দেশ-বিদেশে অবস্থানরত সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাক্সক্ষী এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া কামনা করা হয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ জন
সারা দেশের ন্যায় কুমিল্লায়ও নজরুল বর্ষের উদ্বোধন করেছেনপ্রধানমন্ত্রী
মহাসড়কে মিলল গহবধূর লাশ, হত্যার অভিযোগ স্বজনদের
হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় ১২ দিনের অনশনের পর প্রেমিকের বাড়ি ছাড়লেন তরুণী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংগরাকে উপজেলা ঘোষণা করায় আনন্দের জোয়ার মিষ্টি বিতরণ ও শোভাযাত্রা
স্বপ্নের জাপান থেকে ফিরল শুধু মৃত্যুর খবর
জুলাই ধ্বংসের শুরু হলো যেভাবে-
কুমিল্লার স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধেরঘটনায় লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার অপু
ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোপালগঞ্জের তরুণীর অনশন, তোলপাড়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২