বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩
বাংগরাকে উপজেলা ঘোষণা করায় আনন্দের জোয়ার মিষ্টি বিতরণ ও শোভাযাত্রা
মোঃ হাবিবুর রহমান, মুরাদনগর
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:২৯ এএম আপডেট: ০২.০৭.২০২৬ ১:৩৮ এএম |



 বাংগরাকে উপজেলা ঘোষণা করায় আনন্দের জোয়ার মিষ্টি বিতরণ ও শোভাযাত্রা কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী বাংগরা বাজার থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় রূপান্তর করায় আনন্দ ও উল্লাসে মেতে উঠেছে স্থানীয় সর্বস্তরের জনগণ। দীর্ঘদিনের কাঙ্ক্ষিত এ দাবি পূরণ হওয়ায় এলাকায় এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
গতকাল বুধবার সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্ত প্রকাশের পর থেকেই বাংগরা বাজার থানা এলাকার বিভিন্ন ইউনিয়ন, হাট-বাজার এবং মোড়ে মোড়ে সর্বস্তরের সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে আসে। আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ এবং পটকা ফুটিয়ে স্থানীয়রা এই ঐতিহাসিক মুহূর্তটি উদ্যাপন করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভৌগোলিক অবস্থান, বিশাল জনসংখ্যা এবং প্রশাসনিক গতিশীলতার স্বার্থে বাংগরা বাজার থানাকে উপজেলায় রূপান্তর করা ছিল এ অঞ্চলের লাখো মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। সরকারের চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ায় শ্রীকাইল, আকুবপুর, আন্দিকুট, পূর্বধৈইর (পূর্ব ও পশ্চিম), বাংগরা (পূর্ব ও পশ্চিম), চাপিতলা, রামচন্দ্রপুর উত্তর এবং টনকি ইউনিয়নের মানুষের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।
খবর ছড়িয়ে পড়ার পর বাংগরা বাজার সদরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ শিক্ষার্থীসহ সব বয়সী মানুষ অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
এ বিষয়ে স্থানীয় কয়েকজন বিশিষ্ট ব্যক্তি জানায়, বাংগরা বাজার থানা উপজেলায় উন্নীত হওয়ায় এখন থেকে এ অঞ্চলের মানুষকে আর দূরবর্তী সদর উপজেলা কার্যালয়ে গিয়ে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হবে না। চিকিৎসা, শিক্ষা, কৃষি এবং প্রশাসনিক সেবা এখন একবারে দোরগোড়ায় পৌঁছে যাবে। এর ফলে এলাকার অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়ন আরও বেগবান হবে।
এদিকে, আনন্দ উল্লাসের পাশাপাশি উপজেলার সার্বিক কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সচেতন মহল।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থী ৯৫ হাজার ৭শ ২ জন
কুমিল্লার স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধেরঘটনায় লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার অপু
দাউদকান্দি থানারওসি প্রত্যাহার
ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোপালগঞ্জের তরুণীর অনশন, তোলপাড়
ব্রাহ্মণপাড়া সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করল পুলিশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
জলাবদ্ধতায় বন্দিক্যাম্পাস, বিপর্যস্ত জনজীবন
কুমিল্লায় মোবাইল ফোন না পেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২