মঙ্গলবার ৩০ জুন ২০২৬
১৬ আষাঢ় ১৪৩৩
তিতাসে শহীদ মিনার ও ডাকবাংলো পরিদর্শন করলেন জেলা পরিষদের প্রশাসক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১:২২ এএম আপডেট: ৩০.০৬.২০২৬ ২:০৬ এএম |




 তিতাসে শহীদ মিনার ও  ডাকবাংলো পরিদর্শন করলেন  জেলা পরিষদের প্রশাসককবির হোসেন, তিতাসঃ
কুমিল্লার তিতাস উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনার ও জেলা পরিষদের ডাকবাংলো পরিদর্শন করেছেন কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া।
আজ (২৯ জুন) সকালে তিনি শহীদ মিনার ও ডাকবাংলো পরিদর্শন করে স্থাপনাগুলোর সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। এ সময় সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া বলেন, তিতাস উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হোক—এটাই তাঁর প্রত্যাশা।
এ সময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা, উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোসাম্মৎ রুবি ইসলাম, উপজেলা বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক মাহবুব আলম সরকার, প্রশিক্ষণবিষয়ক সম্পাদক গাজী মোহাম্মদ হানিফ প্রমূখ।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা সিটি কর্পোরেশনের বাজেট ছাড়ালো দেড় হাজার কোটি টাকা
‘বিয়ে না করায়’ যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ প্রেমিকারবিরুদ্ধে; আটক ২
পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে ব্রাহ্মণপাড়া মোশাররফ হোসেন খান চৌধুরী কলেজেমিলাদ ও দোয়া
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
হকারদের পার্কিং ভাড়া দিলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
কাটাবিলে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে এমপি মনিরুল হক চৌধুরী
কুমিল্লায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
ভেনেজুয়েলায় ভূমিকম্প দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয়
কুমিল্লা সিটি কর্পোরেশনের বাজেট ছাড়ালো দেড় হাজার কোটি টাকা
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২