কুমিল্লার লালমাই উপজেলার আলীশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক (শিশু শ্রেণী) শাখায় শিক্ষার্থী রয়েছে ৪২ জন। কোমলমতি শিশুদের মানসিক বিকাশে খেলাধুলার জন্য একটি স্লিপার উপহার দিয়েছেন আলীশ্বর গ্রামের শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাস। ১ লা জুলাই বুধবার সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ সিনহার নিকট আনুষ্ঠানিকভাবে এই স্লিপার হস্তান্তর করা হয়।
প্রাক-প্রাথমিকের শিক্ষকের সাথে কথা বলে জানা যায়, জন্মের পর থেকে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ ভবিষ্যত প্রজন্ম সঠিকভাবে বেড়ে উঠতে শারীরিক সুস্থতার পাশাপাশি প্রয়োজন মানসিক সুস্থতা । শারীরিক শক্তি ও বুদ্ধিমত্তা বিকাশে লেখাপড়ার পাশাপাশি সবচেয়ে ভূমিকা রাখে খেলাধূলা। খেলার মাধ্যমে শিশুরা একে অপরের সাথে সহযোগিতার মাধ্যমে বিভিন্ন বিষয় সম্পর্কে জানে ও শেখে।খেলাধূলা শিশুদের সৃজনশীলতা এবং কল্পনা বিকাশে সহায়তা করে।খেলা শিশুদের সমস্যা সমাধানের দক্ষতা, স্মৃতিশক্তি বিকাশে সহায়তা করে। এছাড়াও খেলা শিশুদের ভাব গ্রহণ, নেতৃত্ব প্রদান,আবেগ-অনুভূতি, নির্দেশনা অনুরোধ অনুসরণ এবং অনুরোধ রক্ষা করার মনোভাব তৈরিতে সহয়তা করে। তাই প্রাথমিক বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক (৫+ বয়স) শিশুদের জন্য নির্দেশনার খেলাকে গুরুত্বের সাথে দেখানো হয় এবং শিখন শেখানো কার্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের খেলনা ও স্লিপার উপহার দেওয়া হয়।
এছাড়া আরেকজন গুণী অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুরেশ চন্দ্র সিংহ বিদ্যালয়ে আগত শিক্ষার্থীর অভিভাবকদের জন্য করে দিয়েছেন বিশ্রামাগার।
আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে বিদ্যালয়টি ১৯৬৮ সালে প্রতিষ্ঠা করেন শিক্ষাবিদ ভদন্ত পূর্ণানন্দ মহাথের। দীর্ঘ সময় বিদ্যালয়টি সুনামের সাথে পাঠদান সহ ফলাফলে উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। গত ৬ নভেম্বর ২০২৩ যোগদান করেন প্রধান শিক্ষক বিকাশ সিনহা যোগদানের পর থেকে বিদ্যালয়ের মানোন্নয়নে তিনি কাজ করে যাচ্ছেন।
স্লিপার হস্তান্তর ও উদ্বোধন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা কমল রঞ্জন দাস,অভিভাবকদের জন্য বিশ্রামাগার করে দেওয়া অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু সুরেশ চন্দ্র সিংহ, সাবেক সভাপতি সমর চন্দ্র সিংহ, অভিভাবক সুজিত সিংহ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
