রোববার ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩
কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের কমিটি গঠন
সভাপতি : নাজমুল হাসান পঞ্চায়েত ও সেক্রেটারি : ডা.কাজী আকিব আব্দুল্লাহ
শাহীন আলম
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:৫৪ এএম আপডেট: ২৮.০৬.২০২৬ ১:৫০ এএম |



কুমিল্লা মহানগর  ছাত্রশিবিরের কমিটি গঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরীর ২০২৬ সেশনের বাকি সময়ের জন্য সভাপতি নির্বাচন ও সেক্রেটারি মনোনয়ন সম্পন্ন হয়েছে। 
শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর একটি মিলনায়তনে সদস্যদের প্রত্যক্ষ সর্বাধিক ভোট পেয়ে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন কুমিল্লা মহনগরীর সেক্রেটারী নাজমুল হাসান পঞ্চায়েত এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন অফিস সম্পাদক ডা. কাজী আকিব আব্দুল্লাহ। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ নবগঠিত  কমিটির নাম ঘোষণা করেন। 
এর আগে অবশিষ্ট সময়ের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সদস্য সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।
প্রধান অতিথি সিবগাতুল্লাহ বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেধাবীদের সংগঠন। এই সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনের সংবিধান অনুযায়ী কমিটি গঠন করে আসছে। আজকে কুমিল্লা মহানগীর সদস্যদের প্রত্যক্ষ ভোটে সর্বাধিক ভোট পেয়ে নাজমুল হাসান পঞ্চায়েত কুমিল্লা মহানগরীর বাকি সময়ের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন এবং সদস্যদের পরামর্শের ভিত্তিতে ডা. কাজী আকিব আব্দুল্লাহ সেক্রেটারি হিসেবে মনোনীত করা হয়েছেন। আমি মনে করি নতুন এই নেতৃত্ব আগামী দিনে কুমিল্লা মহানগরীতে ছাত্রশিবিরকে আরও শক্তিশালী হিসেবে গড়ে তুলবে। পরে নবনির্বাচিত সভাপতি ও সেক্রেটারীকে সভাপতিকে শপথবাক্য পাঠ করান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। সদস্য সমাবেশ পরিচলনা করেন কেন্দ্রীয় ফাউন্ডেশন সম্পাদক আবদুল মোহাইমেন। 
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ইথানের শরীর থেকে গুলি বের করা যা নি এখনো
লালমাইয়ে যুবককে ডেকে নিয়েগলা কেটে হত্যার অভিযোগ
মহাসড়কের চৌদ্দগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
মাদকবিরোধী জোটের উদ্যোগে মানববন্ধন
কুমিল্লায় নকলওষুধের বড় চালান জব্দ, উৎপাদন চক্রের সদস্য আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লায় ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২