বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬
১৮ আষাঢ় ১৪৩৩
কুমিল্লার স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধেরঘটনায় লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার অপু
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ১:২৯ এএম আপডেট: ০২.০৭.২০২৬ ১:৩৯ এএম |



 কুমিল্লার স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধেরঘটনায় লক্ষ্মীপুর  থেকে অস্ত্রসহ গ্রেপ্তার অপুনিজস্ব প্রতিবেদক: কুমিল্লা নগরীর কাটাবিল এলাকায় স্কুলছাত্র ইথান আহমেদ গুলিবিদ্ধের ঘটনায় অভিযুক্ত ‘অপু গ্রুপ’এর প্রধান আবু হানিফ অপুকে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
বুধবার (১ জুলাই) ভোর রাত ৩টার দিকে লক্ষ্মীপুর জেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লা নগরীর জগন্নাথপুর এলাকা থেকে সংঘর্ষের দিন ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ছয় রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গত ২৪ জুন রাত থেকে কাটাবিল এলাকায় মাদক ব্যবসাকে কেন্দ্র করে স্থানীয় ‘অপু গ্রুপ’ ও ‘সাব্বির গ্রুপ’এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জেরে ২৫ জুন দুপুরে প্রকাশ্যে দুই পক্ষের মধ্যে সশস্ত্র সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এ সময় রফিক উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইথান আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে জড়িতদের গ্রেপ্তারে কুমিল্লা জেলা পুলিশ বিশেষ অভিযান শুরু করে।
জেলা গোয়েন্দা শাখা ডিবির ওসি শামসুল আলম শাহ বলেন, কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এর আগে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার এবং একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তবে ঘটনার মূল হোতা ও ‘অপু গ্রুপ’এর নেতা আবু হানিফ অপু আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তারে কিছুটা সময় লাগে। পরবর্তীতে আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে লক্ষ্মীপুর জেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয় অস্ত্র, ম্যাগাজিন ও গুলি।  
তিনি বলেন, আবু হানিফ অপুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ২৫টি মামলা রয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের ঘটনায় তার বিরুদ্ধে পৃথক অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বোর্ডে পরীক্ষার্থী ৯৫ হাজার ৭শ ২ জন
কুমিল্লার স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধেরঘটনায় লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার অপু
দাউদকান্দি থানারওসি প্রত্যাহার
ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোপালগঞ্জের তরুণীর অনশন, তোলপাড়
ব্রাহ্মণপাড়া সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করল পুলিশ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত
কুমিল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা আহত
জলাবদ্ধতায় বন্দিক্যাম্পাস, বিপর্যস্ত জনজীবন
কুমিল্লায় মোবাইল ফোন না পেয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা
ব্রাহ্মণপাড়ায় বাঁশের সাঁকো থেকে খালে পড়ে শিশুর মৃত্যু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২