বৃহস্পতিবার
২ জুলাই থেকে সারাদেশের ন্যায় কুমিল্লার শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত
এইচএসসি ও সমমান পরীক্ষা অনুপস্থিত ৬৯ জন পরীক্ষার্থী। প্রথম দিনের
পরীক্ষায় উপজেলার পরীক্ষা কেন্দ্রে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
পরীক্ষার পরিবেশ ছিল শান্ত সুশৃঙ্খল।
উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান
থেকে মোট ৩ হাজার ১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন ছিল অনুপস্থিত।
ইতোমধ্যে সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণে উপজেলা প্রশাসন
ও শিক্ষা বিভাগের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল।
বুড়িচং
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, কুমিল্লা শিক্ষা বোর্ডের
অধীনে প্রথম দিনে বাংলা প্রথম পত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম পরীক্ষায়
কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার
নির্ধারিত বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলায় কুমিল্লা শিক্ষা
বোর্ডের অধীনে ১০টি কলেজের মোট ২ হাজার ৬৭৩ জন পরীক্ষার্থী ৫টি কেন্দ্রে
পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এর মধ্যে ছাত্র ১ হাজার ৩০১ জন এবং ছাত্রী ১
হাজার ৩৭২ জন।এর মধ্যে অনুপস্থিত ছিল ৪৫ জন পরীক্ষার্থী।
মাদ্রাসা
শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ১৫টি মাদ্রাসার ৩২০ জন পরীক্ষার্থী ২টি
কেন্দ্রে আলিম পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ১৩৯ জন এবং ছাত্রী ১৮১ জন। এর
অনুপস্থিত ছিল ২১ জন।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ফজলুর রহমান
মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি কেন্দ্রে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১২৫ জন
পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৮৬ জন এবং ছাত্রী ৩৯ জন। এর অনুপস্থিত ছিল ৩ জন।
কোরপাই
কাকিয়ার চর ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরিদর্শনে আসেন উপজেলা মাধ্যমিক
শিক্ষা কর্মকর্তা আবদুল মান্নান, উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ
আজিজুর রহমান, কেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা মাওলানা অধ্যক্ষ সফিকুর
রহমান সরকার, হলসুপার মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ রুহুল আমিন।
পারুয়ারা
আব্দুল মতিন খসরু কলেজে পরিদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি, ফাবলিহা
আনবার, ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যক্ষ আবু ইউসুফ
ভূইয়া, উপজেলা প্রোগ্রামার মইন আল রশিদ।
এদিকে বুড়িচং উপজেলা নির্বাহী
কর্মকর্তা মোঃ তানভীর হোসেন বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ, ফজলুর রহমান
মেমোরিয়াল কলেজ অব টেকনোলজি সহ বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করে তিনি
কেন্দ্রের পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন। এসময় ছিলেন উপজেলা সহকারী
কমিশনার ভূমি ,ফাবলিহা আনবার,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল
মান্নান, বুড়িচং থানার ওসি মোহাম্মদ লুতফুর রহমান।
