শুক্রবার ৩ জুলাই ২০২৬
১৯ আষাঢ় ১৪৩৩
ব্রাহ্মণপাড়ায়এইচএসসিপরীক্ষার প্রথম দিন অনুপস্থিত ৩৮ পরীক্ষার্থী
ইসমাইল নয়ন।।
প্রকাশ: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ১:১৪ এএম |


সারা দেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) অনুষ্ঠিত প্রথম দিনের পরীক্ষায় মোট ৩৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। উপজেলার সকল পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা, সার্বক্ষণিক তদারকি এবং সিসি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণের ব্যবস্থা থাকায় কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়। নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রভিত্তিক পর্যবেক্ষণ জোরদার করা হয় এবং দায়িত্বরত কর্মকর্তারা নিয়মিত কেন্দ্র পরিদর্শন করেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এ বছর ব্রাহ্মণপাড়ায় এইচএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১,৩৭৬ জন। এর মধ্যে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ৪টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী ছিলেন ১,০৬৬ জন। উপস্থিত ছিলেন ১,০৪৮ জন এবং অনুপস্থিত ছিলেন ১৮ জন।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২টি কেন্দ্রে আলিম পরীক্ষার্থী ছিলেন ২৪৮ জন। এর মধ্যে উপস্থিত ছিলেন ২৩১ জন এবং অনুপস্থিত ছিলেন ১৭ জন।
এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২টি কেন্দ্রে এইচএসসি (বিএম) পরীক্ষার্থী ছিলেন ৬২ জন। উপস্থিত ছিলেন ৫৯ জন এবং অনুপস্থিত ছিলেন ৩ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এইচএসসির প্রথম দিনে কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ১৭৯৫ জন
সারা দেশের ন্যায় কুমিল্লায়ও নজরুল বর্ষের উদ্বোধন করেছেনপ্রধানমন্ত্রী
মহাসড়কে মিলল গহবধূর লাশ, হত্যার অভিযোগ স্বজনদের
হামের উপসর্গে আরও পাঁচজনের মৃত্যু
ব্রাহ্মণপাড়ায় ১২ দিনের অনশনের পর প্রেমিকের বাড়ি ছাড়লেন তরুণী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বাংগরাকে উপজেলা ঘোষণা করায় আনন্দের জোয়ার মিষ্টি বিতরণ ও শোভাযাত্রা
স্বপ্নের জাপান থেকে ফিরল শুধু মৃত্যুর খবর
জুলাই ধ্বংসের শুরু হলো যেভাবে-
কুমিল্লার স্কুলছাত্র ইথান গুলিবিদ্ধেরঘটনায় লক্ষ্মীপুর থেকে অস্ত্রসহ গ্রেপ্তার অপু
ব্রাহ্মণপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গোপালগঞ্জের তরুণীর অনশন, তোলপাড়
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২