শুক্রবার ২০ ফেব্রুয়ারি ২০২৬
৮ ফাল্গুন ১৪৩২
অপারেশন ডেভিল হান্ট:
বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ইউপি সদস্য গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৩০ এএম আপডেট: ১৬.০২.২০২৫ ১:৪৩ এএম |



বুড়িচং উপজেলা ছাত্রলীগের সাবেক  সভাপতি ও ইউপি সদস্য গ্রেপ্তার বুড়িচং প্রতিনিধি: অপারেশন ডেভিল হান্টে কুমিল্লার বুড়িচংয়ে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলার সাবেক সভাপতি মতিউর রহমান খান রুমেল ও বাকশীমূল ইউপি সদস্য মোঃ লিটন রেজাকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার ১৫ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা সদরের নিজ বাসার সামনে থেকে খান রুমেল এবং একই দিনে দুপুরে বাকশীমূল আনন্দপুর এলাকা থেকে লিটন রেজাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, বাকশীমূল ইউনিয়ন পরিষদের বর্তমান ইউপি সদস্য মোঃ লিটন রেজা  ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ।তিনি বাংলাদেশ ইউনিয়ন পরিষদের মেম্বার কল্যান এসোসিয়েশন বুড়িচং উপজেলার সভপাতি ও বাকশীমূল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন।
গ্রেপ্তার অপর জন মতিউর রহমান খান রুমেল সর্বশেষ উপজেলা আওয়ামী লীগের প্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সভাপতির দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানায়, রুমেল খান ও লিটন রেজাকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগ মামলা রয়েছে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
জাকির হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী স্মরণে
ভোগান্তি কমাতে কার্যকর ব্যবস্থা নিন
তারাবির তিলাওয়াতে তালাক ও ইলার বিধিবিধান
রমজান মাস কেন শ্রেষ্ঠ?
মুরাদনগরে সাজ সাজ রব: দীর্ঘ প্রতীক্ষারপর ‘মন্ত্রী’ রূপে ফিরছেন কায়কোবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বুড়িচংয়ে আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পতাকা উত্তোলন
কৃষির উন্নয়ন হলে দেশের অর্থনীতি স্থিতিশীল হবে: আমিন-উর রশীদ
আইনের মধ্যে থেকে জনগণের প্রত্যাশা পূরণ করব: গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী
যুবদল নেতা ওমর ফারুককে কুপিয়ে আহত
রোজায় বন্ধ থাকছে স্কুল
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২