শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
গোল্ড সিলভার হোমস্ কুমিল্লার কাগজ এবং বিবেকের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
তানভীর দিপু।।
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:০৮ এএম আপডেট: ১৮.০৪.২০২৬ ৩:৩৭ এএম |

সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লার দুই সহস্রাধিক মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লা টাউন হল মাঠে মানুষর ঢল নেমেছে। এসএসসি ও এইচএসি পরীক্ষায় যারা জিপিএ-৫ পেয়েছে তাদেরকে জাকজমক অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধিত করেছে দৈনিক কুমিল্লার কাগজ, সিলভার ডেভলপারস্ ও মানবিক সংগঠন বিবেক। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর থেকে টানা তিন ঘন্টার কনসার্টে গান পরিবেশন করে জনপ্রিয় ব্যান্ড এ্যাশেজ ও আর্ট অব হ্যাভেন। দুই দশকেরও ধারাবাহিকতায় এই আয়োজনে শুক্রবার বিকালে এই সংবর্ধনা অনুষ্ঠানে বিকাল থেকে রাত অবধি ঐতিহাসিক টাউন হল মাঠে মানুষের ঢল নামে। সংবর্ধিত দুই হাজারেরও বেশি শিক্ষার্থীরা ছাড়াও অভিভাবক, শিক্ষক, জন প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হন। বিকেলে অনুষ্ঠানের প্রথমভাগে সংবর্ধনা অনুষ্ঠানে মেধাবীদের হাতে প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন কৃষি, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
কুমিল্লায় কৃষি বিশ^বিদ্যালয় প্রতিষ্ঠার করার উদ্যোগ নেয়া হবে জানিয়ে প্রধান অতিথি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানান, ‘কুমিল্লায় মেডিকেল কলেজসহ সকল ধরনের বিশ^বিদ্যালয়-প্রতিষ্ঠান রয়েছে। শুধু কৃষি বিশ^বিদ্যালয় নেই। আমি চাই কুমিল্লায় একটি কৃষি বিশ^বিদ্যালয় হউক। এছাড়াও আমার স্বপ্ন কুমিল্লায় একটি আন্তর্জাতিক মানের নার্র্সিং কলেজ প্রতিষ্ঠা করা।’
মন্ত্রী আরো বলেন, ‘আমি আমার সকল বেতনের টাকা মেধাবী শিক্ষার্থীদের জন্য ব্যয় করতে চাই।’ 
সিলভার ডেভোলপারের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদের সভাপতিত্বে দৈনিক কুমিল্লার কাগজের উপ-সম্পাদক জহির শান্তের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক বিবেকের প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার ভূইয়া, সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসনাত মো: মাহবুবুর রহমান, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাফিজ, কুমিল্লার কাগজের সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম হৃদয়, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা টাউনহলের সদস্য সচিব সাজ্জাদুল কবির সাজ্জাদ প্রমুখ। 
জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, শিক্ষার্থীদের অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি ইন্টারনেট ও মোবাইলে আসক্তি থেকেও নিজেদের দূরে রেখে মেধার সাক্ষর রাখতে হবে। 
মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক বিবেকের প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে গড়ে তুলতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।’ এসময় তিনি শিক্ষার্থীদের সমস্বরে ‘মাদক কে না বলুন’ ও ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগান দেন। 
স্বাগত বক্তব্যে দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদব আবুল কাশেম হৃদয় সকল অতিথি ও সংবর্ধিত মেধাবীদের প্রতি কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে বলেন, আমরা কুমিল্লার মেধাবীদের অনুপ্রেরণা যোগাতে ২০০৫ সাল থেকে মেধাবীদের সংবর্ধনা আয়োজন করছি। আমরা যে প্রতি বছর এই আয়োজন করি, এই আয়োজনে আমাদের যারা সহযোগিতা করেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আমরা অতিথিদের ধন্যবাদ জানাই যারা আমাদের সাথে অংশ নিয়ে অনুপ্রাণিত করেন। আমরা আশা করি আগামী সময় গুলোতেও কুমিল্লার মেধাবীদের জন্য কুমিল্লার কাগজ, গোল্ড সিলভার হোমস্ লি. ও বিবেক আয়োজন করে যাবে।  
পরে অতিথিরা এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের হাতে একে একে ক্রেস্ট ও সনদ তুলে দেন। এসময় শিক্ষার্থীদের সাথে ফটোসেশনেও অংশ নেন অতিথিগণ। 
এর পরে সন্ধ্যায় রঙিন আলোয় শুরু হয় তরুণদের জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনা। কুমিল্লার ব্যান্ড আর্ট হ্যাভেনের পরিবেশনার পরই মঞ্চে উঠেন এ্যাশেজ ব্যান্ড দল। ভোকাল জুনায়েদ ইভান টানা গান পরিবেশন করে মাতিয়ে তুলেন পুরো টাউন হল। রাত ৯ টা পর্যন্ত টানা গান পরিবেশন করেন । এসময় দর্শকদের মুহুর্মুহু কড়তালিতে মুখর হয়ে উঠে টাউন হল।  অনুষ্ঠান উপভোগ  করতে টাউন হলে মানুষের যে ঢল নামে তা শেষ হয় পুরো কান্দিরপাড়ের সড়কে। মাঠের আশেপাশের ছাদ ও বারান্দায়ও দর্শকরা ভিড় করে কনসার্ট উপভোগ করেন। 

















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
হোমনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে পুলিশের অভিযান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২