শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
শাহীন আলম
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:২৩ এএম |

 আমার সরকারি  বেতন-ভাতা  মেধাবীদের জন্য বিলিয়ে দেবো

কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদমন্ত্রী হাজী আমিন উর রশিদ বলেছেন, আমি একজন মন্ত্রী হিসেবে কোন সরকারি গাড়ি চড়ি না, সরকারি তেলও আমি নেই না, শুধু তাই নয়, আমি বলছিলাম বেতন-ভাতাও নেব না, পরে বলতেছে আপনি বেতন নিতে হবে কারণ এটা আপনার চাকরি, বেতন ছাড়া চাকরি হয় না। আজকে আমি মেধাবী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি ঘোষণা দিচ্ছি, ‘আমি যেই কয়েকদিন মন্ত্রী থাকি এখন থেকে আপনাদের মত যারা মেধাবী আছে অর্থের অভাবে পড়া-লেখা করতে পারে না আমি সরকারি বেতন-ভাতা যা পাব আমার সমস্ত বেতন-ভাতা তাদের জন্য বিলিয়ে দেওয়া হবে। এর জন্য একটা কমিটি গঠন করা হবে ওই কমিটির মাধ্যমে প্রকৃত দরিদ্র মেধাবিতের হাতে আমার বেতন ভাতার অর্থ তুলে দেব।   
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় কুমিল্লা টাউনহল মাঠে সিলভার ডেভেলপারস লি:, কুমিল্লার কাগজ ও  মানবিক সংগঠন বিবেক আয়োজিত এসএসসি ও এইচএসসি কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। 
কৃুিষমন্ত্রী আরও বলেন, কুমিল্লায় মেডিকেল কলেজ আছে, বিশ^বিদ্যালয় আছে একটা জিনিসের অভাব রয়েছে, কুমিল্লায় কোন কৃষি বিশ^বিদ্যালয় নাই, কুমিল্লায় কৃষি বিশ^বিদ্যালয় করা হবে। আপনারা কি মনে করেন কুমিল্লায় কৃষি বিশ^বিদ্যালয় হওয়া উচিত, আমিও আপনাদের সঙ্গে একমত।  
কৃষিমন্ত্রী আরও বলেন, আমি যেহেতু সরকারে আছি আমি আমার সাধ্যমত চেষ্টা করব সেটা হলো কুমিল্লাকে কুমিল্লা নামে বিভাগ হিসেবে দেখতে চাই, আপনারা আমার সঙ্গে একমত ? তখন উপস্থিত শিক্ষার্থী কুমিল্লা নামে বিভাগ ঘোষণা দাবি জানায়।  
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,  কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. শামছুল ইসলাম, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার ভূঁইয়া, সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসনাত মো: মাহবুবুর রহমান, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক বিবেকের প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লার কাগজের সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম হৃদয় প্রমুখ। বক্তব্য শেষে কৃষিমন্ত্রী এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত প্রায় ৩ হাজার শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করেন।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
হোমনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে পুলিশের অভিযান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২