শুক্রবার ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩
ইস্টার্ন মেডিকেল কলেজবাংলা নববর্ষ-১৪৩৩ বরণ দেশী-বিদেশী শিক্ষার্থীদের মিলন মেলা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ১:৪৬ এএম আপডেট: ১৬.০৪.২০২৬ ১:৫৯ এএম |




 ইস্টার্ন মেডিকেল কলেজবাংলা নববর্ষ-১৪৩৩ বরণ দেশী-বিদেশী শিক্ষার্থীদের মিলন মেলাগতকাল ১৪ এপ্রিল ২০২৬, পহেলা বৈশাখ ১৪৩৩ বাংলা। ১৪ এপ্রিল সরকার ঘোষিত ছুটি থাকায় প্রতি বৎসরের ন্যায় ইস্টার্ন মেডিকেল কলেজ, কাবিলা ক্যাম্পাসে অদ্য ১৫ এপ্রিল ২০২৬ বুধবার বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষকে বরণ করে নেয় কলেজের শিক্ষক মন্ডলী, কর্মকর্তা-কর্মচারী সমেত দেশী-বিদেশী শিক্ষার্থীবৃন্দ। নববর্ষকে বরণ উপলক্ষ্যে কাবিলা ক্যাম্পাস সেজেছে বাঙ্গালী ঐতিহ্যের সাজসজ্জায়। অনুষ্ঠানের মধ্যে সকাল ১০ টায় কাবিলা ক্যাম্পাসে বাংলা নববর্ষকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‌্যালী ক্যাম্পাস পদক্ষিণ করে। কলেজের অন্যতম উদ্যোক্তা ও পরিচালক (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ কলিম উল্লাহ, অন্যতম পরিচালক অধ্যাপক ডা. মোঃ খোরশেদ আলম, কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মোঃ জাকিরুল ইসলাম এর নেতৃত্বে ছাত্র-শিক্ষক সমেত বর্ণাঢ্য র‌্যালীটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কলেজ মাঠে মূল অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে নববর্ষকে স্বাগত জানিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডা. মোঃ জাকিরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ড. শাহ্ মোঃ সেলিম সহ কলেজ পরিচালকবৃন্দ, শিক্ষক ও দেশী-বিদেশী শিক্ষার্থী সহ অন্যরা। 
সাংস্কৃতিক পর্বে দেশী-বিদেশী শিক্ষার্থীদের মনোরম সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি ক্রীড়া প্রতিযোগিতায় ক্লিনিক্যাল বিষয়ের শিক্ষক মন্ডলী ও বেসিক বিষয়ের শিক্ষক মন্ডলীর দড়ি টানাটানি অনুষ্ঠানকে আরও প্রানবদ্ধ করে তোলে। মাঠের দুই দিকে কাশ্মিরী, মনিপুরী, মেঘালয়, মধ্যপ্রদেশ, গুজরাট সহ অন্যান্য প্রদেশের শিক্ষার্থীসহ বাংলাদেশী শিক্ষার্থীরা স্ব-স্ব দেশের ঐতিহ্য তুলে ধরে ষ্টলে খাবার পরিবেশন করে আমন্ত্রিতদের আপ্যায়ন সবার নজর কারে। সবশেষে বিশিষ্ট বাউল শিল্পী রাসেল দেওয়ান ও তার সঙ্গীদের মনোরম বাউল সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।  















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
হোমনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে পুলিশের অভিযান
নারী উদ্যোক্তা প্রমির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
কুমিল্লায় হাম আক্রান্ত আরেক শিশুর মৃত্যু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নববর্ষে কুমিল্লায় বিশাল মাছের মেলা
কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় সড়কে ঝড়লো ৯ প্রাণ
৫ বছর পর মা-বাবার কোলে ফিরল মুরাদনগরের সাইদুল
বর্ণিল আয়োজনে বর্ষবরণ কুমিল্লায়
কুমিল্লায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা শুরু
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২