নিজস্ব প্রতিনিধি, হোমনা
কুমিল্লার
হোমনায় স্বামীকে গাছে বেঁধে রেখে এক গৃহবধূকে (১৮) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ
ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য আশিকুর রহমানকে প্রধান আসামি করে ৭
জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার
সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী স্বামীর সঙ্গে হোমনা পৌর এলাকায় ভাড়া
বাসায় বসবাস করতেন। ঘটনার দিন রাতে তারা অটোরিকশাযোগে তিতাস উপজেলার বাবার
বাড়িতে যাচ্ছিলেন। পথে মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের কাছে পৌঁছালে আশিকুর
রহমান (২৪) ও তার ৬-৭ জন সহযোগী তাদের বহনকারী অটোরিকশা থামিয়ে দেয়।
পরে
দম্পতিকে জোরপূর্বক একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে স্বামী ও অটোরিকশাচালককে
গাছের সঙ্গে বেঁধে ফেলে। এ সময় অভিযুক্তরা গৃহবধূকে জোরপূর্বক শারীরিক
সম্পর্কের প্রস্তাব দেয় এবং অস্বীকৃতি জানালে স্বামীকে হত্যার হুমকি দিয়ে
নির্যাতন শুরু করে। একপর্যায়ে প্রধান অভিযুক্ত আশিকুর রহমান ওই গৃহবধূকে
ধর্ষণ করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর দম্পতি হোমনা উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। পরে পুলিশকে জানানো হলে
ভুক্তভোগীকে উদ্ধার করে মামলা প্রক্রিয়া শুরু করা হয়।
হোমনা উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মো. শহিদ উল্লাহ জানান,
ভুক্তভোগী নারীকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার
জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে
পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আনিস উদ্দিন জানান, জড়িতদের শনাক্তে কাজ চলছে।
হোমনা
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বলেন, প্রধান আসামিসহ
অন্যদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনতে জোরালো অভিযান পরিচালনা করা হচ্ছে।
