শনিবার ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:২৪ এএম |

  ‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’

নিজস্ব প্রতিবেদক: মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনায় শিক্ষার্থীদের মাদকাসক্তি থেকে দূরে থাকার আহ্বান করেছেন সকল আমন্ত্রিত অতিথিরা। এছাড়া মেধাবী শিক্ষার্থীরা যেন তাদের মেধার প্রমাণ রাখতে ধারাবাহিক ভাবে পড়াশুনার মাধ্যমে নিজেদের দেশ ও জাতির কল্যানে কাজে লাগে সে বিষয়েও পরামর্শ দিয়েছেন অতিথিরা। গতকাল শুক্রবার দৈনিক  কুমিল্লার কাগজের আয়োজনে সিলভার ডেভলপারস্ ও বিবেক এর সহযোগিতায় অনুষ্ঠিত জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ এ আহ্বান জানান। 
সিলভার ডেভোলপারের পরিচালক অধ্যাপক ফারুক আহমেদের সভাপতিত্বে দৈনিক কুমিল্লার কাগজের উপ-সম্পাদক জহির শান্তের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ শামছুল ইসলাম, কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক বিবেকের প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাশার ভূইয়া, সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল হাসনাত মো: মাহবুবুর রহমান, কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হাফিজ, কুমিল্লার কাগজের সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম হৃদয়, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নিজাম উদ্দিন কায়সার, কুমিল্লা টাউনহলের সদস্য সচিব সাজ্জাদুল কবির সাজ্জাদ প্রমুখ।
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেন, কুমিল্লার মেধাবীদের অভিনন্দন। যারা ভালো ফলাফল করছেন তাদের উচিত হবে নিজেদের ধারাবাহিকতা রক্ষা করা। এজন্য অবশ্যই তাদেরকে মনযোগী হতে হবে। অবশ্যই তাদেরকে মাদকাসক্তি থেকে দূরে থাকতে হবে। 
মন্ত্রী মেধাবী শিক্ষার্থীদের সমর্থনে কুমিল্লায় একটি কৃষি বিশ^বিদ্যালয় ও আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ প্রতিষ্ঠার ইচ্ছা পোষণ করেন এবং তিনি বলেন তার বেতনের সকল টাকা মেধাবীদের জন্য ব্যয় করার ঘোষণা করেন।  
জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, শিক্ষার্থীদের অবশ্যই মাদক থেকে দূরে থাকতে হবে। পাশাপাশি ইন্টারনেট ও মোবাইলে আসক্তি থেকেও নিজেদের দূরে রেখে মেধার সাক্ষর রাখতে হবে। 
মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক বিবেকের প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা টিপু বলেন, ‘কুমিল্লাকে আধুনিক ও বাসযোগ্য নগরীতে গড়ে তুলতে আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে।’ এসময় তিনি শিক্ষার্থীদের সমস্বরে ‘মাদক কে না বলুন’ ও ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগান দেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
সাফল্যের উৎসবে জনতার জোয়ার
কুমিল্লায় আন্তর্জাতিক মানের নার্সিং কলেজ ও কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা মাদকবিরোধী শপথে কৃতি শিক্ষার্থীরা
‘সুন্দর ভবিষ্যৎ গড়ো মাদককে না বলো’
আমার সরকারি বেতন-ভাতা মেধাবীদের জন্য বিলিয়ে দেবো
ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
‘আধুনিক বাসযোগ্য কুমিল্লা নগরী বিনির্মাণ’ সেমিনারের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
কুমিল্লায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা আজ
কুমিল্লার ১৪৫৮ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন আজ
চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুৎ খুঁটিতে বাস চাপা পড়ে নিহত পথচারী
হোমনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ ৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতারে পুলিশের অভিযান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২