তানভীর দিপু।।
শুরুতেই ভূমিহীন ২০৫ জন কৃষকসহ কুমিল্লায় কৃষক কার্ড পাচ্ছেন ১ হাজার ৪৫৮ জন। আজ শুক্রবার সকালে কুমিল্লা আদর্শ সদর উপজেলার অরণ্যপুর ব্লকে প্রথমবারের মত এই কৃষক কার্ড তুলে দিবেন কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াসিন। । ইতিমধ্যে তালিকাভুক্ত সকল কৃষক নিবন্ধিত হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্রসহ নানান পরিধির কৃষকদের নিয়ে তৈরি হয়েছে এই তালিকা। এর মধ্যে ভূমিহীন কৃষক ২০৫ জন, প্রান্তিক কৃষক ৬২৮ জন, ক্ষুদ্র কৃষক ৫৪৪ জন, মাঝারী কৃষক ৩৯ জন ও বড় পরিধির ২ জন কৃষক রয়েছেন। তালিকায় পুরুষ কৃষকের সংখ্যা ১ হাজার ১শ ৪৪জন এবং নারী কৃষক ৩শ ১৪জন।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের বিবিরবাজার হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। এর আগে এই কার্ড প্রদান জাতীয়ভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা জানান, বাংলাদেশ সরকারের কৃষক কার্ড প্রদানের প্রি-পাইলটিং কার্যক্রমের অংশ। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের একটি সমন্বিত ডাটাবেজ তৈরি হবে, যার ফলে সহজেই সরকারি সহায়তা, ভর্তুকি ও বিভিন্ন কৃষিসেবা প্রদান করা সম্ভব হবে।
অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ই মোহামেদ, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, তিনটি খাতে দেয়া হচ্ছে এই কৃষক কার্ড। এর মধ্যে শষ্য খাতে ১ হাজার ২শ১৪টি, মৎস খাতে ২১টি এবং প্রাণীসম্পদ খাতে ২২৩জনকে দেয়া হচ্ছে বাংলাদেশে প্রথমবারে র মত চালু হওয়া কৃষক কার্ড।
এই কার্ডে র মাধ্যমে তারা পাবে নগদ সহায়তাসহ নানা কৃষি সুবিধা। বছরে ২ হাজার ৫০০ টাকা নগদ সহায়তা ছাড়াও কৃষি উপকরণ ক্রয়ে এই কার্ডের সুবিধা পাবেন কৃষকরা। এছাড়া সার, বীজ, সেচ সুবিধা, কৃষি ঋণ, প্রশিক্ষণ এবং বাজার তথ্যসহ বিভিন্ন সেবাও পাওয়া যাবে এই কার্ডের মাধ্যমে ।
কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, এই কার্ড কৃষকদের সরকারি সেবা ও সহায়তা সহজে পেতে সাহায্য করবে । কৃষি খাতে স্বচ্ছতা আনা এবং প্রকৃত কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করতেই এই কার্ড চালুকরা হয়েছে বলে জানিয়েছে সংশ্লি ষ্টরা।
