সোমবার ২৯ জুন ২০২৬
১৫ আষাঢ় ১৪৩৩
দাউদকান্দিতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পিকআপ চালকের মরদেহ উদ্ধার
প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১২:৪৫ এএম আপডেট: ২৯.০৬.২০২৬ ১:০৪ এএম |




 দাউদকান্দিতে গাছের  সঙ্গে ঝুলন্ত অবস্থায়  পিকআপ চালকের মরদেহ উদ্ধার  আলমগীর হোসেন, দাউদকান্দি।।  
দাউদকান্দি উপজেলার  মোহাম্মদপুর ইউনিয়নের আটিপাড়া গ্রামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৮ জুন) সকালে চরখোলা এলাকার খলিল মিয়ার ধানক্ষেতের পাশে একটি একাশি গাছের ডাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মো. আলামিন (৩০) আটিপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। পেশায় তিনি একজন পিকআপ চালক ছিলেন। তিনি দুই মেয়ে ও এক ছেলের জনক।
নিহতের বড় ভাই মো. সেলিম জানান, সকাল সাড়ে ৭টার দিকে খবর পান যে, তার ভাই খলিল মিয়ার ধানক্ষেতের পাশে গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন। পরে ঘটনাস্থলে গিয়ে তিনি ভাইয়ের মরদেহ দেখতে পান। তিনি বলেন, কী কারণে আত্মহত্যা করেছে তা এখনো নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে আমার ভাই নিয়মিত মাদক সেবন করত এবং কারও কথা শুনত না। আমার ধারণা, মাদকের কারণেই সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
নিহতের আরেক ভাই মো. ফয়েজ বলেন, গতকাল রাত ৮টার দিকে আমার ভাইয়ের সঙ্গে সর্বশেষ দেখা হয়। আজ সকালে এক চাচাতো ভাই ফোন করে জানায়, আলামিন আত্মহত্যা করেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি ধানক্ষেতের পাশে গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ ঝুলছে। কেন সে এমন ঘটনা ঘটিয়েছে তা আমরা জানি না। তবে যদি এর পেছনে অন্য কোনো কারণ বা হত্যার ঘটনা থেকে থাকে, তাহলে আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও প্রকৃত ঘটনার উদ্ঘাটনের দাবি জানাই।
পরিবারের সদস্যদের প্রাথমিক ধারণা, দীর্ঘদিনের মাদকাসক্তির কারণেই আলামিন আত্মহত্যা করে থাকতে পারেন।
এ বিষয়ে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম বলেন, ৯৯৯ এবং স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
হকারদের পার্কিং ভাড়া দিলে ভবন মালিকের বিরুদ্ধে ব্যবস্থা
কাটাবিলে গুলিবিদ্ধ স্কুলছাত্র ইথানকে দেখতে ঢাকা মেডিকেলে এমপি মনিরুল হক চৌধুরী
ভেনেজুয়েলায় ভূমিকম্প দুর্যোগ প্রস্তুতিতে বাংলাদেশের করণীয়
আগাম প্রস্তুতি ও সমন্বিত পদক্ষেপ কাম্য
কুমিল্লায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় নকলওষুধের বড় চালান জব্দ, উৎপাদন চক্রের সদস্য আটক
লালমাইয়ে যুবককে ডেকে নিয়েগলা কেটে হত্যার অভিযোগ
ইথানের শরীর থেকে গুলি বের করা যা নি এখনো
গোলাবাড়ির কারবারিদের ধরলে মাদক সরবরাহ অর্ধেক কমবে
মাদকবিরোধী জোটের উদ্যোগে মানববন্ধন
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২