রোববার ২৮ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩
লক্ষীপুরে হত্যাকাণ্ডের শিকার মা ও তিন মেয়েকে কুমিল্লার হোমনায় দাফন
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১২:৫৩ এএম আপডেট: ২৮.০৬.২০২৬ ১:৪৯ এএম |


  লক্ষীপুরে হত্যাকাণ্ডের শিকার মা ও তিন মেয়েকে  কুমিল্লার হোমনায় দাফন স্বজনদের বুক ভাঙ্গা আর্তনাদ এবং এলাকাবাসীর হৃদয়বিদারক শোকাতুর পরিবেশের মধ্য দিয়ে লক্ষ্মীপুরের রায়পুরে হত্যাকাণ্ডের শিকার মা ও তিন মেয়ের দাফন কুমিল্লার হোমনায় সম্পন্ন হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে দশটায় নিজ গ্রাম লটিয়ায় জানাজা শেষে পাশাপাশি চারটি কবরে তাদের দাফন সম্পন্ন করা হয়। এ সময় সেখানে এক বেদনাদায়ক পরিবেশের সৃষ্টি হয়। হত্যাকাণ্ডের শিকার চারজনের দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ওসি টমাস বড়ুয়া। 
তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১০ টায় লটিয়া গ্রামে লক্ষীপুরে নির্মম হত্যাকান্ডের শিকার শাহীনুর বেগম ও তার তিন মেয়ের দাফন সম্পন্ন হয়েছে। হোমনার লটিয়ায় শাহীনুর বেগমের স্বামী প্রয়াত মোঃ কামালের বাড়িতেই তাদের দাফন হয়েছে।
দাফনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন, এমন দুঃসহ ঘটনার মুখোমুখি আমরা আর কখনো হইনি। যারা নিহত হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করি এবং হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত দাবি করি। 
এর আগে শুক্রবার রাত সাড়ে ৯ টায় নিহত শাহীনুর বেগম, তার মেয়ে সায়মা আক্তার, নাফিসা আক্তার ইরা ও ফাতেমা আক্তার শিফার মরদেহ লটিয়া গ্রামে এসে পৌঁছায়। এ সময় আশেপাশের গ্রাম থেকে আসা নিহতদের স্বজনদের কান্নায় এক শোকাতুর পরিবেশ সৃষ্টি হয়। পরে জানাজা শেষে তাদেরকে পাশাপাশি কবরে দাফন করা হয়।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
ইথানের শরীর থেকে গুলি বের করা যা নি এখনো
লালমাইয়ে যুবককে ডেকে নিয়েগলা কেটে হত্যার অভিযোগ
মহাসড়কের চৌদ্দগ্রামে পৃথক দুর্ঘটনায় নিহত ৩
মাদকবিরোধী জোটের উদ্যোগে মানববন্ধন
কুমিল্লায় নকলওষুধের বড় চালান জব্দ, উৎপাদন চক্রের সদস্য আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কুমিল্লার মুরাদনগরে হত্যা মামলার আসামির স্ত্রীকে পিটিয়ে হত্যা
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
কুমিল্লায় ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা প্রত্যাহার
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২