শুক্রবার ২৬ জুন ২০২৬
১২ আষাঢ় ১৪৩৩
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ: শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৪:৫৬ পিএম |

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী


স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদকের অপব্যবহার এবং পাচার শুধু আইন প্রয়োগ করে মোকাবিলা করা সম্ভব নয়। বরং সমাজের সকলের অংশগ্রহণের মধ্যে দিয়ে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
আজ (শুক্রবার) রাজধানীর ওসমানী স্মৃতি উদ্যানে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি ।
তিনি বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ক্ষতিগ্রস্ত করে না, বরং এটা পরিবার, সমাজ ও অর্থনীতির ওপর গভীর প্রভাব ফেলে৷ সাম্প্রতিক এক গবেষণায় দেশে গেছে দেশে ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করছেন৷ এটা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ।
উদ্বেগের বিষয় হচ্ছে, মাদক পাচারকারী চক্র এখন প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে৷ সামাজিক যোগাযোগ মাধ্যম এবং এনক্রিপটেড যোগাযোগ ব্যবস্থায় তারা তরুণদের টার্গেট করেছে৷ বাস্তবতার নিরিখে মাদকের অপব্যবহার বন্ধে আমাদের আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে৷ সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে৷ এই নীতির আওতায় আমরা কাজ করে যাচ্ছি ।
মন্ত্রী বলেন, সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে। আইন প্রয়োগের পাশাপাশি প্রতিরোধই সর্বোত্তম উপায়। এর চাহিদা কমাতে পারলে উৎপাদন এমনিতেই কমে আসবে। মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে অবহিত করতে বিলবোর্ড, শিক্ষা ক্ষেত্রে জনসচেতনতাসহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারি বেসরকারি চিকিৎসা, পুনর্বাসনের পাশাপাশি এগুলোর মানোন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে ।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
চীন থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
হামের প্রাণহানি ৭০০ ছাড়াল
শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়
সম্পর্ক উন্নয়‌নে ভার‌তের ‘গ্রিন সিগন্যাল’ কী বার্তা দি‌চ্ছে?
ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লাকে যানজটমুক্ত করতে কুসিকের উচ্ছেদ অভিযান
কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা, বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
কুমিল্লায় দুর্ঘটনার কবলে দুই ট্রেন
কুমিল্লা সীমান্তের অর্ধশতাধিক এলাকা দিয়ে ঢুকছে মাদক
কাটাবিলে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের সংঘর্ষ চলাকালে ষষ্ঠ শ্রেণিরশিক্ষার্থী গুলিবিদ্ধ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২