নিজস্ব প্রতিবেদক।।
পবিত্র
শোহাদায়ে কারবালা স্মরনে আলহাজ্ব শেখ শাহজাদা সৈয়দ গোলাম মুহাম্মদ আবদুল
কাদের কাওকাব আল-কাদেরী পীর সাহেব শাহপুর দরবার শরীফ এর নেতৃত্বে কারবালার
স্মরণ মিছিল অনুষ্ঠিত। মিছিলটি কুমিল্লা শাহপুর দরবার শরীফ থেকে কুমিল্লা
নগরীর তেলিকোনা, রাজগঞ্জ, মোগলটুলি,কান্দিরপাড় হয়ে কুমিল্লা শাহ আব্দুল্লাহ
গাজীপুরী (রাঃ) দরগায় এসে মিলাদ কিয়াম মোনাজাত এর মাধ্যমে সমাপ্তি হয়।
উক্ত মিছিলে শাহপুর দরবার শরীফ এর সকল ভক্ত মুরিদ গন সহ সর্বস্তের সুন্নী
আশেকে রাসূল দঃ গন উপস্থিত ছিলেন।
প্রতিবছরের ন্যায় ৭ মহররম শাহপুর
দরবার শরীফ থেকে প্রায় ১০ কিলোমিটার পায়ে হেঁটে এ মিছিল অনুষ্ঠিত হয়। বিকাল
তিনটা ২৪ মিনিটে শাহপুর দরবার শরীফ মাজার জিয়ারতের মাধ্যমে মিছিল শুরু হয়।
মিছিলে আরো উপস্থিত ছিলেন দরবারের বিশিষ্ট খাদেম আলহাজ্ব আতাউর রহমান,
আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম মাস্টার ইসলামিক কমিটি কুমিল্লা মহানগরের
সম্মানিত সভাপতি আলহাজ ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন আল কাদেরী,
সেক্রেটারি আলহাজ্ব মোঃ শরিফুল ইসলাম আল কাদেরী, আলহাজ্ব মীর মোজাম্মেল
হোসেন, মোঃ শহিদুল ইসলাম, প্রবাসী জিকরুল্লাহ কমিটির সভাপতি মোহাম্মদ নজরুল
ইসলাম রিপন, জিকরুল্লাহ ইসলামিক কমিটি বুড়িচং আঞ্চলিক শাখার সেক্রেটারি
আলহাজ্ব মোহাম্মদ মিজানুর রহমান আল কাদেরী সহ বিভিন্ন শ্রেণী পেশা দরবার ও
সংগঠনের নেতৃবৃন্দ।
