চৌদ্দগ্রাম
প্রতিনিধি: ট্রেড ইউনিয়ন পক্ষ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার
ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে আলোচনা সভা করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ
ফেডারেশন। মঙ্গলবার বিকেলে জামায়াত কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান
অতিথি ছিলেন শ্রমিক কল্যান ফেডারেশন কুমিল্লা জেলা দক্ষিণের সভাপতি খাইরুল
ইসলাম। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কুমিল্লা দক্ষিণ জেলা
ট্রেড ইউনিয়ন সম্পাদক শহীদুল ইসলাম। বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন
চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি আবু তৈয়বের সভাপতিত্বে ও সেক্রেটারী আরিফুর
রহমানের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ
ফেডারেশনের চৌদ্দগ্রাম উপজেলা সহ-সভাপতি আবু ইউসুফ ও সহকারী সেক্রেটারী
এমরান হোসেন ভুঁইয়া মাসুদসহ বিভিন্ন ইউনিয়ন দায়িত্বশীলবৃন্দ।
