দাউদকান্দি পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ৪৩ কোটি ৯ লাখ ৯৮ হাজার ৪৬৮ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার
(২৩ জুন) দুপুরে পৌরসভার সভাকক্ষে এই বাজেট ঘোষণা করেন, দাউদকান্দি পৌর
প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম। বাজেট অনুষ্ঠানে
পৌরসভার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।
ঘোষিত বাজেটে মোট রাজস্ব
আয় ধরা হয়েছে ১৬ কোটি ৫৮ লাখ ২১ হাজার ২০২ টাকা ৫১ পয়সা এবং রাজস্ব ব্যয়
১৩ কোটি ২০ লাখ ৩০ হাজার টাকা। ফলে রাজস্ব খাতে উদ্বৃত্ত থাকবে ৩ কোটি ৩৭
লাখ ৯১ হাজার ২০২ টাকা ৫১ পয়সা।এছাড়া উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২৬ কোটি ৫১
লাখ ৭৭ হাজার ২৬৫ টাকা ৭২ পয়সা এবং ব্যয় ধরা হয়েছে ২৩ কোটি ৫৫ লাখ টাকা।
উন্নয়ন খাতে উদ্বৃত্ত থাকবে ২ কোটি ৯৬ লাখ ৭৭ হাজার ২৬৫ টাকা ৭২ পয়সা।
বাজেট
ঘোষণা উপস্থিত ছিলেন, পৌর নির্বাহী কর্মকর্তা মো: তাজুল ইসলাম,সহকারী
প্রকৌশলী এইচ,এম কামরুজ্জামান, উপ-সহকারী প্রকৌশলী জেবিন সুলতানা,হিসাব
রক্ষণ কর্মকর্তা মো:শাহাদাত হোসেন,ও প্রকৌশলী শাখার কার্য-সহকারী মোহাম্মদ
আব্দুল আহাদ প্রমুখ।
