রাজনীতির নামে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের চোখ রাঙানি আস্ফালন বরদাশত করা হবে না। তাদের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড জনগণকে সাথে নিয়ে কঠোরহস্তে দমন করা হবে- বলে হুঁশিয়ারী দিয়েছেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন।
মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকে বিকেল পর্যন্ত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার বিশ্বরোড, গৌরীপুর, শহীদনগর,জিংলাতলী,রায়পুর ও ইলিয়টগঞ্জে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ও অব্যাহত ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিলপূর্ব বিভিন্ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন। দাউদকান্দি উপজেলা ও পৌর বিএনপি এইসব প্রতিবাদ সভা ও মিছিলের আয়োজন করেছে।
ড.খন্দকার মারুফ বলেন, ফ্যাসিস্ট আ.লীগ কখনও গণতন্ত্র বিশ্বাস করে না। গণতন্ত্র ধ্বংসের রাজনীতিতে বিশ্বাসী। দিনের ভোট রাতে এবং আমি-ড্যামি নির্বাচনে বিশ্বাসী। আ.লীগ গায়ের জোরে গত ১৭ বছর রাষ্ট্র ক্ষমতায় থেকে দেশের অর্থনীতি,শিক্ষা,স্বাস্থ্য এবং গণতন্ত্রসহ সকল ক্ষেত্রপ ধ্বংস করে পালিয়ে গেছে। ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসেছে।প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশকে যখন দ্রুত উন্নয়ন ও অগ্রগতির দিকে এগিয়ে নিচ্ছে। তখন উন্নয়ন কাজ ব্যাহত এবং শান্তি বিনষ্ট করার পুরনো চরিত্র বিধ্বংসী মনোভাব নিয়ে আ.লীগ চোখ রাঙাচ্ছে, দেশের মানুষকে আস্ফালন দেখাচ্ছে। দেশপ্রেমিক জনগণকে সাথে নিয়ে ইনশাআল্লাহ, বিএনপি এইসব গণবিরোধী অপতৎপরতা নস্যাৎ করবে, দাঁতভাঙ্গা জবাব দেবে।
বিএনপি নেতা খন্দকার মারুফ বলেন, দেশের জনগণ ভালো থাকুক,শান্তিতে থাকুক- এই দলটি কখনোই তা চায় না। দেশকে অস্থিতিশীল করতে তারা আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় স্বার্থরক্ষায় জনগণকে সাথে নিয়ে আ.লীগের রাষ্ট্রবিরোধী সকল কর্মকাণ্ড শক্তহাতে প্রতিরোধ করা হবে। জনগণের ধাওয়া খেলে আওয়ামী সন্ত্রাসীরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে।
ড.খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মো.আক্তারুজ্জামান সরকার, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব আবুল হাশেম, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জসিমউদ্দিন আহমেদ,সদস্য সচিব ভিপি মো. জাহাঙ্গীর আলম,যুগ্ম আহবায়ক আবদুস সাত্তার, কামাল হোসেন, দাউদকান্দি পৌর বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার,সিনিয়র যুগ্ম আহবায়ক পিটার চৌধুরী ও সদস্য সচিব কাউসার আলম সরকার, কেন্দ্রীয় যুব দলের সহ সাধারণ সম্পাদক মামুন হোসেন ভুইয়া,দাউদকান্দি উপজেলা যুবদলের আহবায়ক শাহ আলম সরকার, সদস্য সচিব মো. রোমান খন্দকার, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আনোয়ার হোসেন আনন্দ, জেলা ছাত্রদলের আহবায়ক আসিফ কবির, দাউদকান্দি সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবদুল বাসেদ ও সদস্য সচিব রিমন খন্দকার প্রমুখ।
