কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ের বিজয়ী
শিক্ষক-শিক্ষার্থী ও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ
করা হয়েছে।
গতকাল (মঙ্গলবার) উপজেলা মিলনায়তনে এ পুরস্কার ও সনদ বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা
জাহান। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল করিমের সঞ্চালনায়
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বেলাল চৌধুরী।
শিক্ষার্থীদের
মেধা ও মননের বিকাশে জাতীয় শিক্ষা সপ্তাহ অত্যন্তগুরুত্বপূর্ণ ভূমিকা পালন
করে। পড়ালেখার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও আমাদের শিক্ষার্থীদের আরও
এগিয়ে যেতে হবে।
মাহমুদা জাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও)অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার
প্রধানগণ, আমন্ত্রিত সুধীজন এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীরা
উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ও কৃতি
শিক্ষার্থীদের হাতে পুরস্কার এবং সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী
কর্মকর্তা মাহমুদা জাহানসহ অতিথিবৃন্দ।
