চৌদ্দগ্রাম
প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী গুপ্ত সন্ত্রাসের প্রতিবাদে মঙ্গলবার
বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। পরে চৌদ্দগ্রাম
বাজারস্থ জিয়াউর রহমান বীর উত্তম হলের সামনে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি
ছিলেন পৌর বিএনপির সভাপতি জিএম তাহের পলাশী। উপজেলা বিএনপির সাধারণ
সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ শাহ আলম রাজুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গিয়াস
উদ্দিনের সঞ্চালনায় বক্তব্যে রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হারুন
অর রশিদ মজুমদার, সহ-সভাপতি শাহ আলম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক
নুরুন্নবী পাটোয়ারী নুরু, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি গাজী শহিদুর রহমান,
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পাটোয়ারী, উপজেলা যুবদলের
আহবায়ক জামাল উদ্দিন মামুন, পৌরসভা যুবদলের আহবায়ক মোঃ হাসান, উপজেলা
স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মোঃ খোরশেদ আলম, উপজেলা ছাত্রদলের সভাপতি ফখরুল
হাসান, সাধারণ সম্পাদক আবির চৌধুরী, পৌরসভা ছাত্রদলের সভাপতি শাহরিয়ার
জাকির বাঁধন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম পৌরসভাসহ
উপজেলার তের ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, মৎস্যজীবীদল
ও কৃষকদলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
