বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
অনুমোদন ছাড়াই ভিসা ফি নিজ দেশে নিতে পারবে দূতাবাস
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:০৫ এএম |


বাংলাদেশে বিদেশি দূতাবাস, তাদের অনুমোদিত ভিসা সেন্টার ও এজেন্সিগুলো এখন থেকে ভিসা ফি এবং বিভিন্ন সেবার বিপরীতে স্থানীয় মুদ্রায় আদায় করা অর্থ বিদেশি মুদ্রায় নিজ দেশে পাঠাতে পারবে। এজন্য বাংলাদেশ ব্যাংকের পৃথক অনুমোদন নিতে হবে না।
সোমবার (২২ জুন) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় আগের বিধান শিথিল করে বলা হয়েছে, দূতাবাসের পাশাপাশি তাদের অনুমোদিত এজেন্সি বা ভিসা সেন্টারগুলোর ক্ষেত্রেও একই সুবিধা প্রযোজ্য হবে।
বাংলাদেশে অনেক দেশের সরাসরি দূতাবাস না থাকলেও বিভিন্ন ভিসা আবেদন কেন্দ্র ও অনুমোদিত এজেন্সির মাধ্যমে ভিসা কার্যক্রম পরিচালিত হয়। নতুন সিদ্ধান্তের ফলে এসব প্রতিষ্ঠানের আর্থিক লেনদেন আরও সহজ হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
তবে বৈদেশিক মুদ্রা প্রেরণের ক্ষেত্রে ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) শাখাগুলোকে প্রয়োজনীয় দলিলপত্র ও লেনদেনের বৈধতা যথাযথভাবে যাচাই করতে হবে। একইসঙ্গে প্রযোজ্য সব ধরনের কর ও শুল্ক পরিশোধ নিশ্চিত করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এর আগে চলতি বছরের মে মাসে দূতাবাসগুলোর আর্থিক লেনদেন সহজ করতে পৃথক একটি সার্কুলার জারি করেছিল বাংলাদেশ ব্যাংক। ওই সার্কুলারে বিদেশি দূতাবাস বা আন্তর্জাতিক কর্তৃপক্ষের কাছে ভিসা পাওয়ার পূর্বশর্ত হিসেবে বৈদেশিক মুদ্রায় জামানত বা গ্যারান্টি জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, যেসব ক্ষেত্রে বৈদেশিক মুদ্রায় জামানত জমা দিতে হয়, সেখানে কেবল ফেরতযোগ্য বা মেয়াদ শেষে দেশে প্রত্যাবাসনযোগ্য অর্থই জামানত হিসেবে রাখা যাবে। জামানতের মেয়াদ শেষ হলে সংশ্লিষ্ট ব্যাংককে সেই বৈদেশিক মুদ্রা দেশে ফিরিয়ে আনতে হবে।
বাংলাদেশ ব্যাংকের এসব পদক্ষেপের ফলে বিদেশে উচ্চশিক্ষা, প্রশিক্ষণ, কর্মশালা, কর্মসংস্থান কিংবা অন্যান্য প্রয়োজনে ভিসা প্রক্রিয়া সম্পন্ন করতে আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর জন্য আর্থিক লেনদেন আরও সহজ ও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে দূতাবাস ও ভিসা সেন্টারগুলোর কার্যক্রমেও গতি আসবে।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
কুমিল্লায় ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২