বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
বিদেশিদের ভিসা পাওয়া সহজ করে দিলো ওমান
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:০৫ এএম |



ওমানে বিদেশিদের বসবাসের নীতিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। দেশটিতে বিদেশিদের বসবাস আরও সহজ করে দেওয়া হয়েছে। এখন থেকে ওমানে যেসব বিদেশি জমি-বাড়ি ক্রয় ও বিনিয়োগ করবেন তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে ভিসা ও বসবাসের অনুমতি পেয়ে যাবেন। এক্ষেত্রে ওমানি নাগরিকদের কোনো স্পন্সর আর লাগবে না। এরমাধ্যমে ধনী বিদেশিদের ভিসা প্রক্রিয়া সহজ করে দেওয়া হয়েছে।
মূলত দীর্ঘমেয়াদী বিদেশি বিনিয়োগ আকৃষ্টের লক্ষ্যে এমন পরিবর্তন আনা হয়েছে বলে মঙ্গলবার (২৩ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
সংবাদমাধ্যমটি বলেছে, রয়্যাল ওমান পুলিশ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে পূর্বের বসবাস নীতিতে অনেক পরিবর্তন আনা হয়েছে।
যেসব বিদেশি ওমানে কোনো জমির-বাড়ির মালিক হয়েছেন কিন্তু এখনো রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেননি, তারাও এখন বসবাসের অনুমতি পেয়ে যাবেন।
ভিসা ও অনুমতি পেতে সংশ্লিষ্ট সরকারি দপ্তর থেকে শুধুমাত্র একটি সার্টিফিকেট দেখাতে হবে। এই সুবিধা সম্পদের মালিকের পরিবারের কাছের সদস্যরাও পাবেন। অপরদিকে যেসব কোম্পানি বিনিয়োগ করবে তাদের প্রতিনিধিরা এ সুবিধা ভোগ করতে পারবেন।
যারা জমি বা বাড়ির রেজিস্ট্রেশন করেননি তাদের প্রাথমিক অবস্থায় ছয় মাস থেকে এক বছরের ভিসা দেওয়া হবে। অপরদিকে কোম্পানির প্রতিনিধিরা কোনো স্পন্সর ছাড়া ভিসা পাবেন। আর ভিসা দেওয়ার তিন মাসের মধ্যে তাদের ওমানে প্রবেশ করতে হবে। সূত্র: গালফ নিউজ














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
কুমিল্লায় ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২