বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
দুই অটোরিকশার সংঘর্ষে ব্যবসায়ী নিহত
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:০৫ এএম |


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ব্যাটারিচালিত দুই অটোরিকশার সংঘর্ষে মো. ধন মিয়া (৭০) নামে এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালকসহ আরও দুইজন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উপজেলার শিবপুর ইউনিয়নের ওয়ারুক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ধন মিয়া উপজেলার শিবপুর ইউনিয়নের আটিয়ারা গ্রামের বাসিন্দা। তিনি মৃত সোলায়মান মিয়ার ছেলে। দীর্ঘদিন যাবত তিনি শিবপুর বাজারে সবজি বিক্রি করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে ধন মিয়া শিবপুর বাজারে সবজি বিক্রি করতে যান। দুপুরে তিনি একটি ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে শিবপুর ইউনিয়নের ওয়ারুক এলাকায় পৌঁছালে বিপরীত দিক মীরপুর থেকে আসা আরেকটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গেলে ধন মিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ধন মিয়াকে মৃত ঘোষণা করেন এবং বাকি আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
আহত অটোরিকশাচালক মনির হোসেন বলেন, দুর্ঘটনায় ধন মিয়া নামের এক যাত্রী মারা গেছেন। এ ছাড়া, দুলাল মিয়া নামে আরেক যাত্রী আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অটোরিকশা উদ্ধার করেছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।













http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
কুমিল্লায় ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২