বুধবার ২৪ জুন ২০২৬
১০ আষাঢ় ১৪৩৩
বুড়িচংয়ে প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম ঘটনাস্থল থেকে দুই হামলাকারী গ্রেপ্তার
সৌরভ মাহমুদ হারুন
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ১:০৫ এএম |


কুমিল্লার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে পূর্ব বিরোধ ও তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর ওপর প্রকাশ্যে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এরশাদ (৩৫) নামের এক ব্যবসায়ীকে গুরুতর জখম করে। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বুড়িচং থানা পুলিশ অভিযুক্ত শাহীন আলম ও নিজামকে গ্রেপ্তার করে।
আহত এরশাদ গোবিন্দপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানা যায়, গত ১৯ জুন দুপুরে গ্রামের সড়কে একটি মোটরসাইকেলকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। একই গ্রামের হাজী শাহ আলমের ছেলে শাহীন আলম মোটরসাইকেলযোগে গোবিন্দপুর বাজারে যাওয়ার সময় স্থানীয় এক প্রবাসীর ছেলে ও মেয়েকে ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
পরে গোবিন্দপুর বাজারে ব্যবসায়ী এরশাদ এ বিষয়ে শাহীন ও নিজামের কাছে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র নিয়ে এরশাদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপ দিলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
এরশাদের চিৎকার শুনে বাজারের ব্যবসায়ী ও স্থানীয় লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন এবং হামলাকারীদের আটকে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শাহীন ও নিজামকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
আহত এরশাদ অভিযোগ করে বলেন, “আসামিপক্ষ দীর্ঘদিন ধরে আমাদের পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এখন তারা মামলা তুলে নেওয়ার জন্যও চাপ সৃষ্টি করছে।”এতে আমরা নিরাপত্তা হীনতায় ভুগছি।
এ ঘটনায় আহতের পিতা মো. ফরিদ উদ্দিন বুড়িচং থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে।
বুড়িচং থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, “ঘটনার সংবাদ পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করি। আহত ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।”
প্রকাশ্য দিবালোকে এমন নৃশংস হামলার ঘটনায় গোবিন্দপুরসহ আশপাশের এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।












http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
রোনালদোর জোড়া গোলে উজবেকিস্তানকে উড়িয়ে দিলো পর্তুগাল
ফারিহা হত্যা মামলায় স্বামী হৃদয়ের জামিন ফের নামঞ্জুর
প্রতিষ্ঠাবার্ষিকীতে সুনসান নীরবতা কুমিল্লার আওয়ামী লীগ অফিসে
কুমিল্লায় ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চান্দিনায় তিন দিনের পুলিশি অভিযানে আ’লীগের ১১ নেতা-কর্মী আটক
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা বিসিকে অনুমোদনহীন কারখানা থেকে অনুমোদনহীন ২১ পদের ঔষধ জব্দ
কুমিল্লায় ঈদের ছুটিতে বনের শতশত গাছ অদৃশ্য
মাদক কারবারিদের শেল্টার দেয় কারা?
কুমিল্লায় ক্যাডেট এএসআই নিয়োগের প্রাথমিক বাছাই পর্বের শেষ দিনের কার্যক্রম সম্পন্ন
কুমিল্লায় ডা. জুবায়ের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২