প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১:১১ এএম আপডেট: ০৯.০৬.২০২৬ ১:৫৯ এএম |

নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লা জেলা পর্যায়ে ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক
প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের
আয়োজনে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং বিষয়ক প্রতিযোগিতা
অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)
আলী রাজিব মাহমুদ মিঠুন।
গুলবাগিচা
মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিতঅনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা
প্রাথমিক শিক্ষা অফিসার মনছুর আলী চৌধুরী । কুমিল্লা পিটিআই তেও একই
প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।
প্রতিযোগিতায় জেলার বিভিন্ন উপজেলার
শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ এবং কাবিং
ইভেন্টে শিক্ষার্থীরা তাদের দক্ষতা প্রদর্শন করে।
অনুষ্ঠান শেষে
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় কুমিল্লার
বিভিন্ন উপজেলার শিক্ষা অফিসার ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার বৃন্দ এবং
বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবক উপস্থিত ছিলেন।