রোববার ৭ জুন ২০২৬
২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে নৃত্যানুষ্ঠান কুমিল্লায় ‘নৃত্যসৃজনে রবীন্দ্র নজরুল’
জাকারিয়া হোসাইন ভূঁইয়া
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ১:৩৪ এএম আপডেট: ০৬.০৬.২০২৬ ১:৪৪ এএম |




 রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে নৃত্যানুষ্ঠান কুমিল্লায় ‘নৃত্যসৃজনে রবীন্দ্র নজরুল’ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য এক নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 'নৃত্যসৃজনে রবীন্দ্র নজরুল' শীর্ষক এই মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে কুমিল্লার ঐতিহ্যবাহী নৃত্য সংগঠন 'কুমিল্লা নটরাজ নৃত্যাঙ্গন'। শুক্রবার (৫ জুন) বিকেল ৪টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন) সুলতানা রাজিয়া, কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার এস এম টি কামরান হাসান, এবং দৈনিক কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়।
আমন্ত্রিত অতিথি ও গুণীজন হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সিনিয়র নৃত্য পরিচালক মোকাম্মেল হোসেন রিপন, জাতীয় নৃত্যশিল্পী ফিরোজা নাহার তানিয়া এবং কুমিল্লা মহানগর 'জাসাস'-এর সিনিয়র সহ-সভাপতি ইশতিয়াক আহমেদ পল্লব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নটরাজ নৃত্যাঙ্গনের সভাপতি অভিজিৎ সরকার।
সাংস্কৃতিক পর্বে দুই কবির কালজয়ী গান ও কবিতার ভাবার্থকে নৃত্যের নান্দনিক ছন্দে মঞ্চে ফুটিয়ে তোলেন নটরাজ নৃত্যাঙ্গনের নৃত্যশিল্পীরা। রবীন্দ্রনাথের শাস্ত্রীয় ও ভাবপ্রধান নৃত্যের পাশাপাশি নজরুলের দ্রোহ, প্রেম ও সাম্যের বাণীসংবলিত গানের সাথে শিল্পীদের গতিময় পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, বাংলা সাহিত্যের দুই প্রধান পুরুষ রবীন্দ্রনাথ ও নজরুলের সৃষ্টিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়া এবং বাঙালি সংস্কৃতির বিকাশ অক্ষুণ্ণ রাখার লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও এই বিশেষ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে কুমিল্লার স্থানীয় বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সুধীজন এবং বিপুলসংখ্যক সংস্কৃতিপ্রেমী দর্শক উপস্থিত থেকে শিল্পীদের পরিবেশনা উপভোগ করেন।
















http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
এখনই সতর্কতামূলক ব্যবস্থা নিন
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
কুমিল্লায় ১২ ঘণ্টার ব্যবধানে সড়কে ৫ জনের প্রাণহানি
টেন্ডার শেষে কাজ না হলে দায় ঠিকাদারের
নির্বাচিত সরকার মব কমাতে পারেনি, তা আরো বেড়েছে
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও ব্রাহ্মণপাড়ার মাহমুদা জাহান
ফিফা বিশ্বকাপ- ২০২৬: বিশ্ব কাঁপছে বিশ্বকাপ জ্বরে!
ইউপি নির্বাচনের তফসিল হতে পারে আগস্টে
ভারতে ভগ্নিপতিকে চিকিৎসা করাতে গিয়ে যুবকের মৃত্যু, আশঙ্কাজনক ৪
দি কাজী ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লায় ফ্রি হেলথ ক্যাম্প
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২