শনিবার ১৩ জুন ২০২৬
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
কুমিল্লা গণপূর্ত অফিসে আকস্মিক পরিদর্শনে প্রকৌশলী অনুপস্থিতিতে ক্ষুব্ধ মনির চৌধুরী
আপনাদের কোন একটি কাজ সময় মত শেষ হয় না
প্রকাশ: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১:১৫ এএম আপডেট: ০৫.০৬.২০২৬ ১:২৫ এএম |




আপনাদের কোন একটি কাজ  সময় মত শেষ হয় নানিজস্ব প্রতিবেদক।। 
কুমিল্লা গণপূর্ত বিভাগের কার্যালয়ে আকস্মিক পরিদর্শনে গিয়ে সহকারী প্রকৌশলীকে দপ্তরে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে তিনি গণপূর্ত বিভাগের কার্যালয় পরিদর্শনে যান। এ সময় সহকারী প্রকৌশলী সোহেল রানাকে তার দপ্তরে খুঁজে পাননি এমপি। 
পরে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাপ্তাহিক ছুটি শুরুর একদিন আগেই তিনি অফিস ত্যাগ করেন। বৃহস্পতিবার ছিলেন অনুপস্থিত। অভিযোগ রয়েছে, বুধবার বিকেলে তিনি ঢাকায় যান তার পরিবার ঢাকায় থাকেন। 
পরিদর্শনের সময় প্রকৌশলীর দপ্তর ফাঁকা দেখে অসন্তোষ প্রকাশ করে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বলেন, বৃহস্পতিবার অনুপুস্থিত বুধবার বিকেলে অফিস ত্যাগ করেছেন আসবে রবিবার বা সোমবার। এসময় তিনি গণপূর্ত অফিসের নির্বাহী প্রকৌশলী উদ্দেশ্য করে বলেন, এভাবে চালাতে পারবেন না আপনারাও কি করেন সেটা জানি তো। বাহিরে পোস্টিংয়ের দরকার কি? সবগুলো প্রকৌশলীকে ঢাকায় দেন। সেক্ষেত্রে চিফ ইঞ্জিনিয়ারের জন্য সুবিধা হবে। কি দরকার ঢাকার বাহিরে এতোবড় কার্যালয় চালিয়ে। ঢাকা থেকে এসে সপ্তাহ তিন দিন আপনারা অফিস করেন। এমনিতেই বৃহস্পতিবার আগেই বেরিয়ে যাচ্ছেন। আবার রবিবার মিটিং এর দোহাই দিয়ে ঢাকায় থাকছেন। সপ্তাহ তিন দিন অফিস করলে প্রোডাক্টিভিটি কিভাবে বাড়াবেন। কোন একটি কাজ-ই তো সময় মত শেষ হয় না, আপনাদের কোন কাজই ইহ জিন্দেগী তো শেষ করতে পারেন না। ঢাকা থেকে লোক আসবে ভিজিট করে চলে যাবে। কোন দরকার নেই, প্রত্যেকে চলে জান ঢাকায়।
তিনি বলেন, আপনা আর আমরা মিলে দেশটা খেয়ে ফেলছি। খাওয়া শেষ হয়ে গেছে। খাওয়ার পরে পড়ে থাকা হাড় গুড়ো দেখতেছেন। অফিসের কারণে কাজ হচ্ছে না এটা শুনিনি, তবে অফিস খালি থাকছে এ হচ্ছে কথা।














http://www.comillarkagoj.com/ad/1752266977.jpg
সর্বশেষ সংবাদ
প্রথমার্ধে কানাডার জালে বসনিয়ার এক গোল
কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
কুমিল্লা সীমান্তে আঙুর চাষে নতুন সম্ভাবনা
বরুড়ায় রাকিব হত্যা প্রধান আসামি ছোটন ঢাকায় গ্রেপ্তার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
পলাতক বাহারকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে বিচার দাবি
ঢাকা-কুমিল্লা রেল কর্ডলাইন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে: অর্থমন্ত্রী
চৌদ্দগ্রামে পিতার ২০ বছর পর পুত্রকেও ছুরিকাঘাতে হত্যা
দায়িত্ব বুঝে পাওয়ার পর কুমিল্লার সার্বিক উন্নয়নে কাজ করবো
মালয়েশিয়া থেকে ফেরার রাতেই ব্রাহ্মণপাড়ায় প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাট, আহত ৩
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: newscomillarkagoj@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২